বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে মাইশা হাসপাতালের মার্কেটিং কর্মকর্তার পাওনা টাকা না দিয়ে মারধর, অবশেষে টাকার বিনিময়ে থানায় আপোষ রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন বয়সসীমা নির্ধারণ করছে ইন্দোনেশিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১২ বার

শিশু ও কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ইন্দোনেশিয়া। অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার পর এবার দেশটি বয়সভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে যাচ্ছে, যা শিশুদের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে নির্দিষ্ট সীমা নির্ধারণ করবে।
ইন্দোনেশিয়ার যোগাযোগ ও ডিজিটাল বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী ১৩ বছর বা তার বেশি বয়সীরা সরকার নির্ধারিত তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে। তবে উচ্চ ঝুঁকিপূর্ণ প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৬ বছর। উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে ইউটিউব, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, এক্স, বিগো লাইভ এবং রোবলক্স। দেশটির যোগাযোগ ও ডিজিটালবিষয়ক মন্ত্রী মেউতিয়া হাফিদ একটি ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন। নতুন এই বিধিনিষেধ আগামী ২০২৬ সালের ২৮ মার্চ আইনে স্বাক্ষরের এক বছর পর থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
সরকার জানিয়েছে, এই উদ্যোগ শিশুদের ইন্টারনেট ব্যবহার বন্ধ করার জন্য নয়, বরং নিরাপদ ও বয়সউপযোগী ব্যবহার নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে। মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এই নিয়মে শিশু বা অভিভাবকদের ওপর সরাসরি কোনো শাস্তিমূলক ব্যবস্থা আরোপ করা হবে না। বরং যেসব ডিজিটাল প্ল্যাটফর্ম শিশু সুরক্ষার দায়িত্ব যথাযথভাবে পালন করবে না, সেসব প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নতুন আইনে বলা হয়েছে, শিশুদের ক্ষতিকর কনটেন্ট, অচেনা ব্যক্তিদের সঙ্গে ঝুঁকিপূর্ণ যোগাযোগ, অনলাইন শোষণ এবং ডিজিটাল আসক্তি থেকে রক্ষা করাই মূল উদ্দেশ্য। সরকারি তথ্যমতে, ইন্দোনেশিয়ার প্রায় ২৯ কোটি ৯০ লাখ মানুষ ইন্টারনেটের সঙ্গে যুক্ত। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ শিশু অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে। ইউনিসেফের তথ্যের বরাত দিয়ে সরকার জানিয়েছে, দেশটির প্রায় অর্ধেক শিশু সামাজিক যোগাযোগমাধ্যমে যৌনবিষয়ক কনটেন্টের মুখোমুখি হয়েছে। পাশাপাশি ৪২ শতাংশ শিশু জানিয়েছে, এমন অভিজ্ঞতায় তারা ভয় ও অস্বস্তি অনুভব করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories