মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ফরিদপুরে ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বিএনপি সভাপতির বাড়িতে চুরি, খবর শুনেই স্ট্রোকে শাশুড়ির মৃত্যু হাসপাতালে ঢুকে আহত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ লোপাট বন্ধ করতে গুগলের নতুন ফিচার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ বার

ফোনভিত্তিক প্রতারণা দিনের পর দিন বাড়ছে, আর সেই ঝুঁকি কমাতেই অ্যান্ড্রয়েডের নিরাপত্তা আরও জোরদার করছে গুগল। ব্যবহারকারীদের আর্থিক প্রতারণা থেকে রক্ষা করতে কোম্পানিটি চালু করেছে নতুন ‘ইন-কল স্ক্যাম প্রটেকশন’ ফিচার, যা কল চলাকালে কোনো ব্যাংকিং বা পেমেন্ট অ্যাপ খোলার সঙ্গে সঙ্গেই সতর্কবার্তা দেবে। ভারতে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই ফিচার এবার যুক্তরাষ্ট্রেও আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।
সাইবার বিশেষজ্ঞদের মতে, বেশির ভাগ প্রতারণা শুরু হয় অচেনা কেউ ব্যাংক কর্মচারীর পরিচয়ে ফোন করে ব্যক্তিগত তথ্য বা টাকা আদায়ের চেষ্টা থেকে। নতুন ফিচারটি ঠিক এই ধাপেই বাধা দেবে। অজানা নম্বর থেকে কল এলে একই সময়ে ব্যবহারকারী কোন ব্যাংকিং বা পেমেন্ট অ্যাপ খুললেই অ্যান্ড্রয়েড ফোন স্ক্রিনে সঙ্গে সঙ্গে সতর্কবার্তা হাজির হবে।
গুগল জানিয়েছে, এ ফিচার মূলত সোশ্যাল ইঞ্জিনিয়ারিং স্ক্যাম ঠেকানোর লক্ষ্যেই তৈরি। প্রতারণাকারীরা সাধারণত ফোনে কথা বলার সময় ভুক্তভোগীর স্ক্রিন শেয়ার করিয়ে ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করে। নতুন সিস্টেমটি স্ক্রিন শেয়ারিংয়ের সময়ও সম্ভাব্য বিপদের কথা জানিয়ে কল কেটে দেয়ার সুযোগ দেয়।
ভারত, যুক্তরাজ্য ও ব্রাজিলে সফলভাবে পরীক্ষামূলক চালুর পর এবার যুক্তরাষ্ট্রেও ফিচারটি এসেছে। এ জন্য গুগল অংশীদার হয়েছে জনপ্রিয় ফিনটেক অ্যাপ ‘ক্যাশ অ্যাপ’ এছাড়াও কয়েকটি বড় ব্যাংকও আছে এ তালিকায়।নতুন সংস্করণে সতর্কবার্তা দেখানোর পর ৩০ সেকেন্ডের বিরতি দেয়া হয়, যাতে ব্যবহারকারী তাড়াহুড়ো করে কোনো ঝুঁকিপূর্ণ কাজ না করেন এবং সিদ্ধান্ত নেওয়ার সময় পান।
এই সুরক্ষা সুবিধা অ্যান্ড্রয়েড ১১ এবং এর পরের সংস্করণে ধাপে ধাপে পাওয়া যাবে। বর্তমানে ভারত ও যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে চালু হলেও অল্প সময়ের মধ্যেই এটি আরও বেশি অঞ্চলে ছড়িয়ে পড়বে বলে আশা করা হচ্ছে।
গুগলের দাবি, যুক্তরাজ্যে চালু হওয়া পাইলট প্রোগ্রাম ইতোমধ্যে হাজারো ব্যবহারকারীকে স্ক্যাম কল থেকে রক্ষা করেছে। নতুন এই নিরাপত্তা ব্যবস্থা বিশ্বব্যাপী ব্যবহারকারীদের প্রতারণামুক্ত ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories