বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে মাইশা হাসপাতালের মার্কেটিং কর্মকর্তার পাওনা টাকা না দিয়ে মারধর, অবশেষে টাকার বিনিময়ে থানায় আপোষ রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং

বিজ্ঞাপনবিহীন ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারের সুবিধা দেবে মেটা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯ বার

মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা যুক্তরাজ্যের ফেসবুক ও ইনস্টাগ্রামে নতুন বিজ্ঞাপনবিহীন সাবস্ক্রিপশন পরিষেবা চালু করতে যাচ্ছে। ফ্রি সংস্করণ ব্যবহারকারীদের এখনও বিজ্ঞাপন দেখতে হবে, তবে সাবস্ক্রিপশন নিলে তারা বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
দ্য গার্ডিয়ান থেকে জানা যায়, নতুন সাবস্ক্রিপশন মডেলের জন্য ওয়েব ব্যবহারকারীদের মাসিক ফি নির্ধারণ করা হয়েছে ২.৯৯ পাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮৬ টাকা। আর মোবাইল ব্যবহারকারীদের জন্য ৩.৯৯ পাউন্ড যেটা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪৯ টাকা। ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি একে অপরের সঙ্গে যুক্ত থাকে, তবে শুধুমাত্র একটি সাবস্ক্রিপশন ফি দিতে হবে।
মেটা জানিয়েছে, যুক্তরাজ্যের ব্যবহারকারীরা এখন দুটি বিকল্প পাবেন ফ্রি সংস্করণ ব্যবহার করা যেখানে বিজ্ঞাপন দেখতে হবে অথবা মাসিক সাবস্ক্রিপশন দিয়ে বিজ্ঞাপনবিহীন অভিজ্ঞতা। ধাপে ধাপে নতুন এই সেবা চালু হবে। সাবস্ক্রিপশন না নেওয়া ব্যবহারকারীরা আগের মতো বিজ্ঞাপন দেখবেন।
এর আগে ইউরোপীয় ইউনিয়নে একই ধরনের সাবস্ক্রিপশন চালু করলেও, মেটাকে ডিজিটাল মার্কেটস আইন লঙ্ঘনের কারণে ২০০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছিল। ইউরোপীয় কমিশনের মতে, মেটা কম ব্যক্তিগত তথ্য ব্যবহার করেও বিজ্ঞাপনবিহীন ফ্রি সংস্করণ চালু করতে পারত।
যুক্তরাজ্যের তথ্য অধিকার সংস্থা আইনফরমেশন কমিশনার অফিস মেটার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা মনে করছে, ব্যবহারকারীরা নিজের তথ্য ব্যবহারের ক্ষেত্রে ‘অপ্ট আউট’ বা না বলার সুযোগ পাওয়া উচিত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories