মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ফরিদপুরে ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বিএনপি সভাপতির বাড়িতে চুরি, খবর শুনেই স্ট্রোকে শাশুড়ির মৃত্যু হাসপাতালে ঢুকে আহত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

৩১ জানুয়ারি থেকে বন্ধ উইন্ডোজ ১০ এর বিক্রি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৯ বার

৩১ জানুয়ারি থেকে উইন্ডোজ ১০এর বিক্রি বন্ধ করা হচ্ছো বলে জানিয়েছে মাইক্রোসফট। ফলে আগামী মাস থেকে আর উইন্ডোজ ১০-এর লাইসেন্স কি ডাউনলোড করা যাবে না। যে কোনো কম্পিউটারে উইন্ডোজ অ্যাকটিভেট করতে লাইসেন্স কির প্রয়োজন হয়।
সম্প্রতি উইন্ডোজের পক্ষ থেকে জানানো হয়েছে ৩১ জানুয়ারি পর্যন্তই কোম্পানির ওয়েব সাইট থেকে উইন্ডোজ ১০ এর লাইসেন্স কি ডাউনলোড করা গেছে এখন আর করা যায় না্।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, শুধু মাইক্রোসফটের অফিশিয়াল ওয়েবসাইট থেকেই জনপ্রিয় অপারেটিং সিস্টেমের লাইসেন্স কি বিক্রি বন্ধ হচ্ছে।
এ বিষয়ে ভার্সনটির মার্কেটিং ডিরেক্টর এমি বার্টল জানিয়েছেন, ‘উইন্ডোজ ১০ কেনার বিষয়ে সঠিক তথ্য গ্রাহকের কাছে পৌঁছে দিতে কোম্পানির অফিশিয়াল প্রোডাক্ট পেজটি আপডেট করা হয়েছে। গত ৩১ জানুয়ারি পর্যন্ত মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে উইন্ডোজ ১০ হোম ও উইন্ডোজ ১০ প্রো লাইসেন্স কি কেনা গেছে।
একই সঙ্গে প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবরের পর উইন্ডোজ ১০ কম্পিউটারে আর সাপোর্ট করবে না।
যদিও মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে বিক্রি বন্ধ হলেও বিভিন্ন ল্যাপটপ প্রস্তুতকারী সংস্থা উইন্ডোজ ১০-সহ ল্যাপটপ ও ডেক্সটপ কম্পিউটার বিক্রি চালিয়ে যাবে। তাই চাইলে এখনো উইন্ডোজ ১০ প্রি-ইনস্টলড ডিভাইস কেনা যাবে।
মূলত ২০১৫ সালের জুলাই মাসে লঞ্চ হয়েছিল উইন্ডোজ ১০। উইন্ডোজ ৮-এর উত্তরসূরি হিসেবে বাজারে এসেছিল এই কম্পিউটার অপারেটিং সিস্টেম। লঞ্চের পরেই বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছিল এই প্রোডাক্ট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories