মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কাতারে পুনরায় বিদেশি ফ্লাইট চালু, এয়ারলাইন্সের সঙ্গে যাত্রীদের যোগাযোগের পরামর্শ ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা

ফ্ল্যাট থেকে অভিনেতা প্রতাম পথেনের মরদেহ উদ্ধার্র্র্র

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৬২ বার

মালায়ালাম সিনেমার জনপ্রিয় অভিনেতা-পরিচালক প্রতাম পথেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (১৫ জুলাই) সকালে চেন্নাইয়ে নিজ ফ্ল্যাট থেকে এই অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়।

তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শারীরিক অসুস্থতার জেরেই মৃত্যু হয়েছে অভিনেতার। তবে ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।তার মৃত্যুতে শোকার্ত দক্ষিণ ভারতের সিনে ইন্ডাস্ট্রি। শোক বিবৃতিতে বলা হয়েছে, মালায়ালাম সিনেমায় অভিনয়ের জন্যই দর্শক মনে রাখবে তাকে। তার সংলাপ উচ্চারণ শৈলি আগামী প্রজন্মের কাছে পাথেয় হয়ে থাকবে।প্রতাপ পথেন ১০০টির বেশি মালায়ালাম, তামিল ও তেলেুগু ও হিন্দি ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ১২ টি সিনেমা পরিচালনা করেছেন। এছাড়া তিনি ছিলেন একাধারে স্ক্রিপ্ট রাইটার ও প্রযোজক। ১৯৮৫ সালে ‘মেন্ডাম ওরু কথাল কাথাই’ সিনেমার অভিনয়ের জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি।‘আয়ালাম জানুম থাম্মিল’, ’২২ ফিমেল কোট্টায়াম’, ‘ইডুক্কি গোল্ড’, ‘এজরা’, উয়ারে’, ‘বেঙ্গালুরু ডেইজ’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা। সর্বশেষ তিনি অভিনয় করেছেন মোহনলাল অভিনীত ‘বারুজ: রিধি কাক্কুম ভূথাম’ সিনেমায়। এটি এখনো মুক্তি পায়নি।

প্রতাপ পথেন পরিচালিত প্রথম সিনেমা ‘ওরু যাত্রামোজি’ ১৯৯৭ সালে মুক্তি পায়। সিনেমাটিতে অভিনয় করেন মোহনলাল ও শিবাজি গণেশা।ব্যক্তিগত জীবনে ১৯৮৫ সালে অভিনেত্রী রাধিকা শরৎকুমারকে বিয়ে করেন প্রতাপ। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই তাদের বিচ্ছেদ হয়। এরপর অমলা সত্যনাথকে বিয়ে করেন। ২০১২ সালে এই সংসারও ভেঙে যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories