শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসায় লাগাম টানল মালয়েশিয়া আর্জেন্টিনা ফুটবল সংস্থার অভিনব উদ্যোগ

আমি সাবিনা ইয়াসমীনের ভক্ত: রুনা লায়লা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার

বাংলাদেশে ৭০ থেকে ৯০ দশকের সিনেমা মানেই রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীনের গান। কিংবদন্তি এই শিল্পীরা নিজেদের গানে প্রজন্মের পর প্রজন্ম মুগ্ধ করেছেন। একসঙ্গে অনেক জনপ্রিয় গানে দুজন কণ্ঠ দিয়েছেন। তাদের গান মানেই যেন সুরে ভেসে যাওয়া।
চলতি বছর একটি টেলিভিশনের সাক্ষাৎকারে সাবিনা ইয়াসমীনকে নিয়ে কথা বলেন রুনা লায়লা। উপস্থাপকের এক প্রশ্নে রুনা লায়লা নিজেকে সাবিনা ইয়াসমিনের ফ্যান বলে দাবি করেন।
রুনা লায়লা বলেন, সাবিনা ইয়াসমিন একজন খুবই উচ্চমানের শিল্পী। আমি নিজেই তার গানের ফ্যান। বিশেষ করে তিনি রোমান্টিক ও স্যাড গানগুলো এতো দারুণ গেয়েছেন, সেটাকে খুব সম্মান করি।
এ দিকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) ৭২ পেরিয়ে ৭৩ বছরে পা দিয়েছেন সাবিনা ইয়াসমীন। ১৯৫৪ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন এই কিংবদন্তি। তার বাবা লুতফর রহমান ব্রিটিশ রাজের অধীনে সরকারি কর্মকর্তা ছিলেন এবং মা বেগম মৌলুদা খাতুন। পৈতৃক বাড়ি সাতক্ষীরায়।
সাবিনা ইয়াসমীন তার বাবার চাকরির সূত্রে নারায়ণগঞ্জে বেড়ে ওঠেন। ১৯৬৭ সালে আমজাদ হোসেন ও নুরুল হক বাচ্চু পরিচালিত ‘আগুন নিয়ে খেলা’ চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories