শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসায় লাগাম টানল মালয়েশিয়া আর্জেন্টিনা ফুটবল সংস্থার অভিনব উদ্যোগ

কোক স্টুডিও ভারত নিয়ে বিস্ফোরক আতিফ আসলাম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার

পাকিস্তানি গায়ক আতিফ আসলামকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। ‘কোক স্টুডিও পাকিস্তান’ এবং ‘কোক স্টুডিও ভারত’-এর সঙ্গীত ও সৃজনশীলতার পার্থক্য নিয়ে মুখ খুলেছেন তিনি।
তার মতে, পাকিস্তানি সংস্করণের সঙ্গীতে যে গভীর শিকড় এবং নিজস্বতা রয়েছে, ভারতীয় সংস্করণে তা কিছুটা অনুপস্থিত।
‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আতিফ বলেন, ‘দুই দেশের সঙ্গীতের নিজস্ব ঐতিহ্য থাকলেও ‘কোক স্টুডিও ভারত’-এ বাণিজ্যিক দিকটিকে তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়া হয়। অন্যদিকে, ‘কোক স্টুডিও পাকিস্তান’-এ শিল্পীদের নিজস্ব সঙ্গীতধারা এবং মৌলিক সৃষ্টিকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে।
তার বক্তব্য, ‘পাকিস্তানি সংস্করণে একাধিক শিল্পী একসঙ্গে একটি কম্পোজিশনের কাজে যুক্ত হতে পারেন। একই সঙ্গে গায়ক-গায়িকাদের নিজেদের স্টাইল ও সৃজনশীলতা পরিবেশনের মধ্যে তুলে ধরার সুযোগও দেওয়া হয়। এই স্বাধীনতাই অনুষ্ঠানটির সঙ্গীতকে আরও আলাদা করে তোলে।
তবে সাক্ষাৎকারে আতিফের আরও একটি মন্তব্য নতুন করে চর্চায় এসেছে। তাকে প্রশ্ন করা হয়েছিল, এমন কোনও গান রয়েছে কি না, যেটি তিনি নিজে গেয়েছেন কিন্তু পরে মনে হয়েছে অন্য কোনও শিল্পীর কণ্ঠে গানটি আরও ভালো মানাতো।
প্রশ্নের উত্তর দিতে এক মুহূর্তও সময় নেননি আতিফ। তিনি উল্লেখ করেন ‘তেরে লিয়ে’ গানটির নাম। ২০০৭ সালের ‘প্রিন্স’ ছবির এই গানটিতে আতিফের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন শ্রেয়া ঘোষাল। ছবিতে অভিনয় করেছিলেন বিবেক ওবেরয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories