শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

ফেনী প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে দ্রুতগামী বাসের ধাক্কায় ৩ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মহাসড়কের মুহুরীগঞ্জের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে কাভার্ডভ্যানের চালক, হেলপার ও ইউনিক বাসের চালক রয়েছে বলে বাস যাত্রীরা জানায়। তবে তাদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি।
মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে।
চালক ও হেলপার গাড়িটি নিরাপদ স্থানে নেওয়ার জন্য একটি লং ভেহিক্যাল এনে কাভার্ডভ্যানে রশি লাগানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ ইউনিক পরিবহনের একটি বাস কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। তাৎক্ষণিক আশপাশের লোকজন ও পুলিশ এসে হতাহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করে৷
গুরুতর আহত অবস্থায় বাকি ১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ সদস্যরা জানায়, নিহত ৩জনের মধ্যে কাভার্ডভ্যান চালক ও হেলপার এবং ইউনিক বাসের চালক রয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories