রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
৬৪ জেলায় মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেওয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে রিট শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি ইউক্রেনের রাজধানী কিয়েভে অস্ত্রভান্ডারে ভয়াবহ রুশ হামলা, নিহত অন্তত-৩৭ জিম্বাবুয়েতে ট্রাক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত-২৭ নেপাল-চীনে বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার হারাতে বসা ফারিণ বিজ্ঞাপনি সংবাদে সালমান শাহ হত্যা মামলা: প্রতিবেদন জমার তারিখ পেছাল শ্রীমঙ্গল থেকে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেত্রী তাসনুভা তিশা কানেকটিকাটে শিশু হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী

হারাতে বসা ফারিণ বিজ্ঞাপনি সংবাদে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১ বার

রোজার ঈদে ‘প্রিন্স’ মুখ থুবড়ে পড়ার পর ছোট পর্দাতে ছিলেন না তরু সুন্দরী তাসনিয়া ফরিণ। তাই ভক্তদের প্রতীক্ষার পালা বেড়েছে দিনকে দিন। অনেকের ধারণা আরো দশজনের মতো হালে পানি না পেয়ে নিরব প্রস্থানের পথে ফারিণ। সোশ্যাল মিডিয়ায় ফারিণ কোনো পোস্ট দিলে সেখানে নতুন কাজের খবর জানতে চান তারা। তাই অদৃষ্টতাকে মেনে নিতে শুরু করেছিলেন এই চিকনি। বিশেষ করে নতুন সিনেমার খবর থেকে ফারিণ নামটি উধাও! নতুন সংবাদ তিনি ফিলছেন এক বিজ্ঞাপনচিত্র দিয়ে। এ খবরে ভক্তরা কিছুটা হলেও হতাশ!
গত শুক্রবার রাতে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ফারিণ, অনেক বছর আগে ছোট্ট একটা কাজ দিয়ে শুরু। এত বছর পর আবার দেখা হচ্ছে ক্যামেরার সামনে এবার একটু বড় কিছু করার জন্য।’ নির্মাতার ওই পোস্ট শেয়ার করে ফারিণ লেখেন, ‘আর অপেক্ষা করতে পারছি না।
নির্মাতা-অভিনেত্রীর এমন পোস্টের পর নড়চড়ে বসেন ফারিণ ভক্তরা। মন্তব্যের ঘরে জানতে চান ওটিটি নাকি সিনেমার কাজ? তবে ফারিণ কোনো উত্তর দেননি। এ বিষয়ে জানতে অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ফারিণকে নিয়ে নতুন একটি বিজ্ঞাপনচিত্র বানিয়েছেন তিনি।
অমিতাভ রেজা বলেন, ‘সম্প্রতি ফারিণকে নিয়ে চুলের তেলের দুটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছি। ইমামি সেভেন অয়েলের বিজ্ঞাপনচিত্র। যার একটি ইতিমধ্যে প্রচার হয়েছে। আরেকটি বিজ্ঞাপন কয়েক দিনের মধ্যেই প্রচার শুরু হবে।’
নতুন কনটেন্ট বা সিনেমার খবর জানতে চাইলে অমিতাভ রেজা বলেন, ‘বড় একটি কাজ নিয়ে পরিকল্পনা করছি। এখন গল্প লেখা চলছে। তবে বলার মতো অবস্থা এখনো হয়নি। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories