ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ৮টার পর মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বনানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম জানান, কে বা কারা মরদেহটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর ফেলে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। মরদেহের পরিচয় শনাক্তের পাশাপাশি জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোথাও হত্যার পর পরিচয় গোপন ও আলামত নষ্টের উদ্দেশ্যে মরদেহটি এখানে ফেলে যেতে পারে। তবে হত্যাকাণ্ডের সঠিক কারণ ও স্থান সম্পর্কে তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এখনও মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply