রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

আজ কোজাগরী লক্ষ্মী পূজা

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩ বার

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব কোজাগরী লক্ষ্মী পূজা আজ রবিবার (২৫ অক্টোবর)। শারদীয় দুর্গোৎসবের পর প্রথম পূর্ণিমা তিথিতে ধন সম্পদের দেবীর আরাধনার দিন লক্ষ্মী পূজায় মেতে উঠেছেন ভক্তরা।
প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীপূজা করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা। তবে শারদীয় দুর্গাপূজার পর প্রথম পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর বিশেষ পূজা করেন ভক্তরা। জীবনে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য লক্ষ্মী আরাধনার পর রাতও জাগেন।
হিন্দুশাস্ত্র মতে, দেবী লক্ষ্মী ধনসম্পদ তথা ঐশ্বর্যের প্রতীক। তিনি উন্নতি, আলো, জ্ঞান, সৌভাগ্য, উর্বরতা, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের দেবী হিসেবে পরিচিত।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, এবারের কোজাগরী লক্ষ্মীপূজা উদদযাপিত হবে আজ রবিবার (২৫ অক্টোবর) থেকে সোমবার (২৬ অক্টোবর)। পূর্ণিমা তিথি শুরু হবে আজ রবিবার বেলা ১১টা ৫৫ মিনিটে। পূর্ণিমা তিথি শেষ হবে আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টা ৪১ মিনিটে।
কোজাগরী লক্ষ্মীপূজার কোজাগরী অর্থাৎ কে জাগরীর অর্থ কে জেগে আছো? শাস্ত্র মতে, এই পূর্ণিমা রাতে লক্ষ্মী সবার বাড়িতে যান। যে গৃহের দরজা বন্ধ থাকে ও গৃহস্থরা ঘুমিয়ে থাকেন, সেখান থেকে লক্ষ্মী ফিরে যান। তাই এ রাতে উপবাস ও রাত্রি জাগরণ করার নিয়ম রয়েছে।
এ লক্ষ্মীপূজায় উপবাসব্রত পালন করে দেবী লক্ষ্মীর আরাধনা করেন ভক্তরা। পূজার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সিঁদুর, ঘট, ধান, মাটি, আম্রপল্লব, ফুল, দূর্বা, তুলসীপাতা, হরীতকী, চন্দন, ধূপ, দীপ, নৈবেদ্য, আতপচাল ও জল। পূজা অর্চনার পাশাপাশি বাড়ির আঙিনায় লক্ষ্মীর পায়ের ছাপের আলপনা আঁকা ও লক্ষ্মীর পাঁচালি পাঠ করেন ভক্তরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories