বলিউডের গ্ল্যামার দুনিয়ায় দুই দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করছেন করিনা কাপুর খান। মাত্র ১৯ বছর বয়সে রূপালি পর্দায় পা রেখেছিলেন তিনি। ২০০০ সালে অভিষেক বচ্চনের বিপরীতে ‘রিফিউজি’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করার পর থেকেই নিজের প্রজন্মের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বেবো।
খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ‘দায়রা’ ছবিতে। কিন্তু এত সাফল্য এবং খ্যাতির পরেও মনের গভীরে একটি সুপ্ত আক্ষেপ রয়ে গিয়েছে তাঁর, যা তিনি সম্প্রতি অকপটে স্বীকার করেছেন।এক সাক্ষাৎকারে করিনা কাপুর খান তাঁর জীবনের এমন একটি সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এনেছেন, যা নিয়ে আজও তিনি অনুশোচনা করেন। তা হল-পড়াশোনা অসমাপ্ত রেখে দেওয়া!অভিনেত্রী জানান, অভিনয়ের টানে তিনি একাদশ শ্রেণির পরেই নিজের পড়াশোনা চিরতরে বন্ধ করে দিয়েছিলেন। করিনার কথায়, “আমি কখনও আমার পড়াশোনা শেষ করতে পারিনি, আর এই বিষয়টি কোথাও না কোথাও আমার মধ্যে থেকে গিয়েছে।
যদিও আমার কাছে সুযোগ ছিল, কিন্তু আমি সিনেমায় নেমে পড়ি এবং একাদশ শ্রেণির পর আর পড়াশোনা চালিয়ে যাইনি। আমি জানি অনেকে বিষয়টি নিয়ে উপহাস করতে পারে বা যা খুশি তাই বলতে পারে, কিন্তু আমি একজন অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম। আমি সেটাই করতে চেয়েছিলাম, যা আমার মন চেয়েছে। তবে আমি চাই আমার দুই সন্তান যেন পড়াশোনা ভাল করে চালিয়ে যায়।”
সম্পর্কে জড়ালেন সময় ?
বলিউড ও সোশ্যাল মিডিয়া জগতের সমীকরণ মাঝেমাঝেই এমন কিছু চমক নিয়ে আসে, যা ভক্তদের রাতের ঘুম কেড়ে নেয়। এবার ঠিক তেমনই এক নতুন ডেটিং গুঞ্জনে খবরের শিরোনামে উঠে এসেছেন জনপ্রিয় কমেডিয়ান তথা ইউটিউব সেনসেশন সমেয় রায়না (এবং প্ অভিনেত্রী মেধা শঙ্কর।
ক্যামেরার লাইমলাইট থেকে দূরে তাঁরা একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন-এমন গুঞ্জনই এখন টিনসেল টাউনের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে। বন্ধুত্ব ছাপিয়ে তাঁদের মধ্যে কি তবে অন্য কোনো রসায়ন তৈরি হয়েছে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে।এর আগে সমেয়ের জনপ্রিয় শো-তে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন মেধা শঙ্কর। সেই শোয়ে তাঁদের অন-স্ক্রিন সহজ মেলামেশা এবং চমৎকার বন্ডিং নজর কেড়েছিল দর্শকদের। কিন্তু পর্দার সামনের সেই চটজলদি রসায়ন এবার গড়িয়েছে পর্দার বাইরেও!
সম্প্রতি এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, দু’জনকে একসঙ্গে একটি ফ্লাইটে ভ্রমণ করতে দেখা গেছে।আর সেখান থেকেই শুরু যত কাণ্ড। প্রত্যক্ষদর্শীর দাবি অনুযায়ী, ফ্লাইটে বেশ ঘনিষ্ট মেজাজে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছিলেন তাঁরা। আর এই দৃশ্যটিই চারপাশের লোকজনের নজর কেড়ে নেয় এবং তাঁদের মনে প্রশ্ন জাগায় যে, দুজনে কি তবে সত্যিই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন?
আসছে ‘হেই বেবি ২’!
বলিউডের বিখ্যাত প্রযোজনা সংস্থা নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট আন্তর্জাতিক স্তরে এক বিরাট পদক্ষেপ নিতে চলেছে। অস্ট্রেলিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্কের কথা মাথায় রেখে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা তাঁর আসন্ন তিনটি ছবি অস্ট্রেলিয়ার মাটিতে শুটিং করার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার মুম্বইতে নাদিয়াদওয়ালার অফিসে এই ছবির ঘোষণা করা হয়।
যে ছবিটির ঘোষণা সবচেয়ে বেশি নজর কেড়েছে, তা হলো ২০০৭ সালের ব্লকবাস্টার কমেডি ছবি ‘হেই বেবি’-র সিক্যুয়েল ‘হেই বেবি ২’ (! প্রথম ছবিতে অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ এবং ফারদিন খানের দুর্দান্ত কেমিস্ট্রি আজও দর্শকের মনে টাটকা। বিশেষ ব্যাপার হল, প্রথম ছবিটিও অস্ট্রেলিয়াতেই শুটিং করা হয়েছিল। ফলে সিক্যুয়েলের মাধ্যমে সেই পুরোন চেনা লোকেশনেই যেন আবার ফিরে যাচ্ছে ছবির টিম।
Leave a Reply