বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল

ফেসবুক অ্যাপে বড় বদল, যুক্ত হচ্ছে যেসব ফিচার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৯ বার

ফেসবুক আবার ফিরে যাচ্ছে তার ‘অরিজিনাল’ ব্যবহার-বান্ধব রূপে কিন্তু আরও আধুনিক, আরও দ্রুত, আর আগের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে। ছবি দেখা, বন্ধুদের সঙ্গে চ্যাট করা কিংবা মার্কেটপ্লেসে কেনাবেচা সবই হবে আরও সহজ, সুন্দর ও ঝামেলাহীন। ইনস্টাগ্রামের জনপ্রিয় ফিচারগুলোর ছোঁয়া এবার আসছে ফেসবুক অ্যাপে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে এক নতুন স্তরে নিয়ে যাবে।
মেটা জানিয়েছে, তারা এবার বন্ধু, ছবি, বার্তা আদান-প্রদান ও মার্কেটপ্লেসকে একেবারে সামনে এনে অ্যাপটি সাজাচ্ছে। বহুদিন ভার্চুয়াল জগত নিয়ে কাজ করার পর এবার তারা অ্যাপটিকে আবার ব্যবহারকারীর হাতে ফিরিয়ে দিতে চাইছে। যুক্তরাষ্ট্রে জেন জেডের অর্ধেকের বেশি নিয়মিত মার্কেটপ্লেস ব্যবহার করেন এ তথ্য মাথায় রেখে নেভিগেশন বারেই যুক্ত করা হচ্ছে মার্কেটপ্লেস, যা আগে ‘মোর মেন্যু’তে লুকিয়ে থাকত।
ইনস্টাগ্রামে রিলস ও মেসেজিং জনপ্রিয় হওয়ায় সেই অভিজ্ঞতাকে এবার ফেসবুকেও বাড়ানো হচ্ছে। নেভিগেশন বারে আসবে প্রোফাইল ট্যাব, যা ব্যবহারকারীরা নিজের মতো সাজিয়ে নিতে পারবেন। ছবিতে ডাবল ট্যাপে লাইক, গ্রিড ভিউ, ফুলস্ক্রিন ফটো সব মিলিয়ে ছবি দেখা হবে আগের চেয়ে অনেক সহজ। অনুসন্ধানেও আসছে গ্রিড সার্চ, আর চলছে পূর্ণ-পর্দায় ছবি–ভিডিও দেখার পরীক্ষা।
স্টোরি বা পোস্ট তৈরি করাও হবে দ্রুত ও সহজ। ছবি বা ভিডিওতে মিউজিক যোগ করা, কোন বন্ধুকে ট্যাগ করা, কিংবা অডিয়েন্স বাছাই সব কিছুই থাকবে চোখের সামনে। ফিড, গ্রুপ ও রিলসের কমেন্ট সিস্টেমেও আসছে বড় আপডেট সহজ রিয়্যাক্ট, কমেন্ট পিন, ব্যাজ দেখা এবং টক্সিক আচরণ গোপনে রিপোর্ট করার সুবিধা।
প্রোফাইলেও যুক্ত হচ্ছে নতুন তথ্য যোগ করার অপশন শখ, আগ্রহ, গান, টিভি শো সবই চাইলে যুক্ত করে শেয়ার করা যাবে। নতুন ফিচারগুলো ফিডের র‍্যাংকিংয়েও প্রভাব ফেলবে বলে জানিয়েছে মেটা। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাপী রোল আউট হবে এই আপডেট। কিছু ফিচার কেবল মোবাইল অ্যাপে পাওয়া যাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories