মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

নরেন্দ্র মোদির সেলফি ভিডিও ব্লক, দুঃখ প্রকাশ ফেসবুকের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৫৩ বার

নিজের দেশেই ‘ব্লক’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! সৌজন্যে ফেসবুক। ‘ভুল’ বুঝতে পেরে অবশ্য পরে ‘দুঃখপ্রকাশ’ করেছে মার্ক জুকারবার্গের মালিকানাধীন সংস্থাটি। যদিও তাতে সন্তুষ্ট নয় ভারত সরকার। ফেসবুক এবং ইনস্টাগ্রামের শীর্ষকর্তাদের তথ্যপ্রযুক্তি মন্ত্রকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর।নিট আন্দোলনের প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার রাত ১১টা ৫২ মিনিটে সোশ্যাল মিডিয়ায় একটি সেলফি ভিডিও পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী মোদী।
যেখানে তাঁকে পরিচিত ‘মিত্রো’র পরিবর্তে যুবসমাজকে ‘ফ্রেন্ডস’ সম্বোধন করতে দেখা যায়। প্রশ্নফাঁসের রোগ নির্মূল করতে দিয়েছিলেন একাধিক দাওয়াই। কিন্তু আজ, মঙ্গলবার কিছুক্ষণের জন্য প্রধানমন্ত্রীর সেই সেলফি ভিডিও ফেসবুক থেকে উধাও হয়ে গিয়েছিল। ভিডিওটি ক্লিক করলেই সেটি ব্লক করার কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছিল আইনি বাধ্যবাধকতার প্রসঙ্গ।
ফেসবুকের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম স্বয়ং প্রধানমন্ত্রীর ভিডিও ব্লক করার খবরে স্বাভাবিকভাবে হইচই পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে ভিডিও ফের ফিরে আসে ওই প্ল্যাটফর্মে। সঙ্গে ফেসবুকের মালিকানাধীন সংস্থা মেটা-র দুঃখপ্রকাশ। মার্ক জুকারবার্গের সংস্থার মুখপাত্র এদিন এক বিবৃতিতে জানিয়েছেন, ‘টেকনিক্যাল ত্রুটির’ কারণে প্রধানমন্ত্রীর ভিডিওটি কিছুক্ষণের জন্য সেটি ব্লক হয়ে গিয়েছিল। কিন্তু সেই ত্রুটির সমাধান করা হয়েছে।
যদিও বিষয়টিকে মোটেই হালকাভাবে নিচ্ছে না কেন্দ্র। ফেসবুকের শুকনো দুঃখপ্রকাশে বিষয়টা মিটে যাবে না বলে মনে করছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের আধিকারিকরা। সূত্রের খবর, ফেসবুক ও ইনস্টাগ্রামের গ্লোবাল হেড-কে ইতিমধ্যে ডেকে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories