শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বাবু বিজন কান্তি সরকার আজ ১১ থেকে ১৩ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে সফরে যাচ্ছেন। সফরসূচি অনুযায়ী, ১২ ও ১৩ সেপ্টেম্বর তিনি হালুয়াঘাটে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।

সরকারি সফরসূচি অনুযায়ী, ১২ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩টায় হালুয়াঘাট উপজেলার ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়ামে শ্রাবন্তী সরকার ঋতু ফাউন্ডেশনের উদ্যোগে শ্রাবন্তী সরকার ঋতুর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় অংশ নেবেন তিনি।
১৩ সেপ্টেম্বর রোববার সকাল ১০টায় হালুয়াঘাট উপজেলা নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এ সময় সাইকেল ও সেলাই মেশিন বিতরণ, ঘর উদ্বোধন এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করবেন।

এ সফর উপলক্ষে হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়, পুরাতন সংসদ ভবন, ঢাকা থেকে একটি চিঠি জারি করা হয়েছে বলে জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, সফর সঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর একান্ত সচিব, ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীগন থাকবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories