রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউটিউব দেখে বাড়িতেই কারখানা ও ল্যাব স্থাপন এবং ইয়াবা তৈরির চেষ্টা, যুবক গ্রেফতার কালিয়াকৈরে থেমে থেমে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  বিএনপি জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় পিতার মামলা, বন্ধু শাহরিয়ার রেজা দীপ গ্রেপ্তার বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ১৩ দেশে ফিরেছে সৌদি আরবে নিহত ৭ বাংলাদেশির মরদেহ লক্ষ্মীপুরে পাসের হার ৪১.২৯, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা

দুবাইয়ে যাত্রা শুরু করলো ‘ঢাকা ফুডস্টাফ’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দেরা এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ঢাকা ফুডস্টাফ’। নতুন এই প্রতিষ্ঠানটি স্থানীয় ক্রেতাদের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, তাজা শাকসবজি, ফলমূলসহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পণ্য সরবরাহের লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু করেছে।
রোববার, ১৩ সেপ্টেম্বর, শুভ উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটিকে বেলুন ও আকর্ষণীয় সাজসজ্জায় সজ্জিত করা হয়। দোকানের সামনে ও ভেতরে বিভিন্ন ধরনের তাজা শাকসবজি, ফলমূল এবং খাদ্যপণ্য সুন্দর ও নান্দনিকভাবে সাজিয়ে রাখা হয়। উদ্বোধনকে কেন্দ্র করে মালিকপক্ষ, কর্মকর্তা-কর্মচারী, শুভাকাঙ্ক্ষী ও প্রবাসীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রতিষ্ঠানটির মালিক নাজমুল হাসান (মিন্টু) ও বিলাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে কাজী নূর, আফরোজ, বকুল, সুমাইয়া, শারমিন, আরিফ, আফরোজ হোসেন, মোস্তাকিন হোসেন, রিফাত, সুমাইয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মালিকপক্ষ জানায়, গ্রাহকদের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানসম্মত পণ্য ও উন্নত সেবা নিশ্চিত করার সর্বাত্মক চেষ্টা থাকবে। পাশাপাশি ক্রেতাদের সুবিধার্থে রাখা হয়েছে ফ্রি হোম ডেলিভারি সুবিধা।
দুবাইয়ে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য সহজে সরবরাহের মাধ্যমে ‘ঢাকা ফুডস্টাফ’ স্থানীয় বাজারে একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান তৈরি করতে চায়।
শুভ উদ্বোধনকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ, কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। নতুন এই প্রতিষ্ঠানের সফলতা, সমৃদ্ধি ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করেছেন উপস্থিত অতিথি ও শুভাকাঙ্ক্ষীরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories