বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু আমাদের অর্থনৈতিক নীতির মূল জোর হচ্ছে বিনিয়োগ: অর্থমন্ত্রী সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও স্ত্রীর সম্পত্তি ক্রোক শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতির নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী আলজেরিয়াকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা অনুষ্ঠিত জামালপুর শহরে স্কুলের পাশেই ২৫ দিন ধরে অনবরত গ্যাস লিকেজ, আতঙ্কে ২শত শিক্ষার্থী ও এলাকাবাসী

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৮ বার

রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক সমস্যা নয়, এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘রোহিঙ্গা সংকট নিয়ে উদ্ভূত চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার অবস্থান বাংলাদেশের ওপর বড় ধরনের চাপ তৈরি করছে। একই সঙ্গে এর প্রভাবে আঞ্চলিক নিরাপত্তাঝুঁকিও বাড়ছে।
তিনি বলেন, রোহিঙ্গা সংকটের নয় বছর পূর্ণ হতে চলেছে। এখন শুধু সংকট ব্যবস্থাপনার মধ্যে বিষয়টিকে সীমাবদ্ধ রাখলে হবে না। রাখাইনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিতে হবে। এ জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে কৌশল নির্ধারণ করা জরুরি।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সমর্থন প্রয়োজন। বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান সংঘাতের কারণে রোহিঙ্গা সংকট যেন আন্তর্জাতিক অঙ্গনে আড়ালে পড়ে না যায়, সেদিকেও নজর দিতে হবে।
তিনি বলেন, জাতিসংঘসহ প্রভাবশালী দেশ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে রোহিঙ্গা সংকটের দিকে নজর রাখতে হবে। এ সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় ১৫ লাখ রোহিঙ্গাকে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালোভাবে তুলে ধরতে হবে। দীর্ঘমেয়াদি এই সংকটের সমাধানে সমন্বিত ও কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories