বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

ময়মনসিংহ মেডিকেলে আরও ২১ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
  • আপলোডের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ১২৬ বার

ময়মনসিংহ মেডিকেলের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাঁদের মধ্যে ৯ জন করোনায় ও ১২ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

রোববার (০১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি রোগীর চাপ ব্যাপক বেড়েছে। দেখা দিয়েছে শয্যা সংকট। মেঝেতেও ঠাঁই হচ্ছে না রোগীদের। হাসপাতালের আইসিইউতে ২২ জনসহ মোট ৫২৮ জন রোগী করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। ফাঁকা নেই আইসিইউ।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, শনিবার ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ‌্যান্টিজেন টেস্টে মোট ১১৩৬ টি নমুনা পরীক্ষা করে নতুন ৩২২ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৭.৪৬ শতাংশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories