সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
চেক ডিজঅনার মামলায় রিজেন্টের সাহেদ কারাগারে শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মেসির সঙ্গে ‘প্রতারণা’ করেছে আর্জেন্টিনা: বিবিসির বিশ্লেষণ গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে তিন বছরে দুটি বিশ্বকাপ জিতে স্পেনের ইতিহাস তিনবারের ফিফা বিশ্বকাপ শিরোপা বিজয়ী আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো স্পেন ময়মনসিংহের হালুয়াঘাট উত্তর খয়রাকুড়িতে ভয়াবহ অগ্নিকান্ড॥ তমাল আচার্যের বাড়ি পুঁড়ে ছাই হালুয়াঘাট আমদানি ও রপ্তানিকারক গ্রুপের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত বাম রাজনৈতিক ব্যক্তিত্ব আশুতোষ সাহার ২৯তম মৃত্যুবার্ষিকী। সবার প্রিয় প্রধান শিক্ষক আজিম উদ্দিন স্যারের ৩৯ তম মৃত্য বার্ষিকী পালিত

ময়মনসিংহের হালুয়াঘাট উত্তর খয়রাকুড়িতে ভয়াবহ অগ্নিকান্ড॥ তমাল আচার্যের বাড়ি পুঁড়ে ছাই

সমীর সরকার, ময়মনসিংহ
  • আপলোডের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩১ বার

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার উত্তর খয়রাকুড়ি গ্রামে ভয়াবহ অগিকান্ডে তমাল আচার্য্য নামে স্থানীয় এক ব্যক্তির বািড় পূঁড়ে ছাই হয়ে গেছে। এতে বাড়ির মালিকের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বাড়িটিতে আগুন লাগার সাথে সাথে হালুয়াঘাট ফায়ার সার্ভিসকে জানালে তাদের গাড়ি সমস্যার কারণে ফুলপুরে যোগাযোগ করেন এমতাবস্থায় আগুনের ভয়ানক রুপ ধারন করে। আগুনের ভীষণ তেজে গ্রামবাসী জড়ো হয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেন। ইতিমধ্যে বাড়ির ঘরসহ মূল্যবান আসবাবপত্র পূঁড়ে ছাই হয়ে গেছে।
এদিকে ঘটনার প্রায় ১ ঘন্টা পর পাশ্ববর্তী ফুলপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে পৌছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনতে এবং নেভাতে সক্ষম হয়েছে । এ রিপোর্ট লেখা পর্য়ন্ত আগুনের সূত্রপাত কি থেকে হয়েছে তা জানা না গেলেও আগুনে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের ধারনা ।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হালুয়াঘাট একটি জনবহুল এলাকা। এখানে ফায়ার সার্ভিসের ইউনিট বা যানবাহন সচল না থাকায় অত্র এলাকার জনসাধারাণ প্রায় মারাত্বক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। স্থানীয়রা অনতিবিলম্বে ফায়ার সার্ভিসের ইউনিট এবং প্রয়োজনীয় লোকবলসহ যানবাহন বৃদ্ধির দাবী জানান।
এ ব্যাপারে হালুয়াঘাট উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোহাম্মদ ওমর খইয়মের সরকারি মোবাইল নম্বর: ০১৯০১০২৪২৪৩ এবং টেলিফোন নম্বর ০২৯৯৬৬৭৩৯৩৬ তে ফোন করে কাউকে পাওয়া যায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories