শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকায় বৃহস্পতিবার শুরু হচ্ছে ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ প্রদর্শনী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪৫ বার

থাইল্যান্ডের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ও পণ্যের সমন্বয়ে তিন দিনের বাণিজ্য প্রদর্শনী ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ বৃহস্পতিবার রাজধানীতে শুরু হচ্ছে। প্রদর্শনীতে ৫৭টি থাই প্রতিষ্ঠান অংশ নেবে। এর পাশাপাশি থাকবে ব্যবসায়িক বৈঠক (বিজনেস ম্যাচমেকিং), থাই সংস্কৃতির বিভিন্ন পরিবেশনা এবং থাই ফুড ফেস্টিভ্যাল।
গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকায় রয়্যাল থাই দূতাবাসের অফিস অব কমার্শিয়াল অ্যাফেয়ার্সের মিনিস্টার কাউন্সেলর (কমার্শিয়াল) আনুসর্ন কৌতিপভিট্টায়া।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২১তম এ আয়োজন ২৩ থেকে ২৫ জুলাই পর্যন্ত রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজন করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বৃহস্পতিবার বেলা ১টায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করবেন।
আনুসর্ন কৌতিপভিট্টায়া বলেন, বাণিজ্য মেলা দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারের একটি কার্যকর মাধ্যম। বাংলাদেশ ও থাইল্যান্ড দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে বাণিজ্য মেলার মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা আরো সম্প্রসারণে কাজ করছে।
প্রদর্শনীতে খাদ্য ও পানীয়, হাসপাতাল, স্বাস্থ্যসেবা ও সুস্থতা, ফ্যাশন, প্রসাধনী, নির্মাণসামগ্রী, রাসায়নিক ও লুব্রিকেন্ট, স্টেশনারি এবং শিশু পরিচর্যাসহ বিভিন্ন খাতের পণ্য প্রদর্শন করা হবে। এসব পণ্য থাই প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি তাদের বাংলাদেশি আমদানিকারক ও এজেন্টরা উপস্থাপন করবেন।
আয়োজকদের মতে, এবারের প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হবে বিজনেস ম্যাচমেকিং সেশন। এতে থাই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশি আমদানিকারক, পরিবেশক, উদ্যোক্তা ও সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সরাসরি বৈঠক করবেন। এর মাধ্যমে নতুন বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে।
প্রদর্শনীর পাশাপাশি তিন দিনব্যাপী থাকবে থাই সাংস্কৃতিক নৃত্য, মুই থাই (থাই মার্শাল আর্ট) প্রদর্শনী, ফ্যাশন শো, র‌্যাফেল ড্র এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। একই সময়ে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে থাই ফুড ফেস্টিভ্যাল, যেখানে দর্শনার্থীরা থাইল্যান্ডের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের স্বাদ নেওয়ার সুযোগ পাবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories