শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সবার প্রিয় প্রধান শিক্ষক আজিম উদ্দিন স্যারের ৩৯ তম মৃত্য বার্ষিকী পালিত

সমীর সরকার, ময়মনসিংহ
  • আপলোডের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪৮ বার

হালুয়াঘাট হাইস্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মরহুম আজিম উদ্দিন আহমেদের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ।
তথ্য অনুযায়ী তিনিই হালুয়াঘাটের প্রথম মুসলিম গ্র্যাজুয়েট।
১৯১৫ সালের ১ মার্চ হালুয়াঘাট উপজেলার বড় দাসপাড়া গ্রামে তাঁর জন্ম। পিতা মহিউদ্দিন আহমদ (মাস্টার) এবং মাতা ওলিমা খাতুন। শৈশবে পিতার কাছেই শিক্ষাজীবনের সূচনা। পরে বড়দাসপাড়া প্রাথমিক বিদ্যালয়, হালুয়াঘাট দক্ষিণ প্রাথমিক বিদ্যালয় ও সেন্ট এন্ড্রুজ মধ্য ইংরেজি বিদ্যালয়ে পড়াশোনা করেন। ১৯৩৪ সালে ফুলপুর যতীন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক, ১৯৩৭ সালে আনন্দমোহন কলেজ থেকে আই.এ. এবং ১৯৪১ সালে বি.এ. (স্পেশাল ইংরেজি) ডিগ্রি অর্জন করেন। তিনি ছিলেন হালুয়াঘাট অঞ্চলের প্রথম মুসলিম গ্র্যাজুয়েট।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে এম.এ. এবং রিপন ল’ কলেজে আইন বিভাগে ভর্তি হলেও রাজনৈতিক অস্থিরতা ও দেশভাগের কারণে পড়াশোনা শেষ করতে পারেননি। পরে ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.টি. ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনের শুরুতে তিনি ব্রিটিশ সরকারের অধীনে ফুড ইন্সপেক্টর ও বর্ধমানে অনারারি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তবে শিক্ষকতাকেই জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে ১৯৪৪ সালে তারাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন।দেশ বিভাগের পর হালুয়াঘাটের শিক্ষা বঞ্চিত জনপদে একটি মানসম্মত উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন তিনি।
শৃঙ্খলা, আদর্শ ও নৈতিক শিক্ষার জন্য আজও তিনি স্মরণীয়। তাঁর হাত ধরে গড়ে ওঠা অসংখ্য শিক্ষার্থী দেশ-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। ৩৯তম মৃত্যুবার্ষিকীতে শিক্ষাগুরু আজিম উদ্দীন আহমদের প্রতি সর্বস্তরের মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠান গভীরশ্রদ্ধা জানিয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories