বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ বার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেয়াদে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে প্রক্টর হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান এবং ছাত্র-উপদেষ্টা হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম পুনঃনিয়োগ পেয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ বিষয়ে জানানো হয়। তারা উভয় গত এক বছর দায়িত্ব পালন করে আসছেন এবং পরবর্তী আরও এক বছর দায়িত্ব পালন করবেন।
পৃথক অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামানের মেয়াদ গত ৩০ সেপ্টেম্বর শেষ হওয়ায় ১ অক্টোবর হতে তাঁকে দ্বিতীয় বার উপাচার্য পুনঃনিয়োগদান করেছেন।
অন্যদিকে আরেক প্রজ্ঞাপনে ছাত্র-উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলামের মেয়াদ গত ২৭ সেপ্টেম্বর শেষ হওয়ায় ২৮ সেপ্টেম্বর হতে তাঁকে দ্বিতীয় বার ছাত্র-উপদেষ্টা হিসেবে উপাচার্য পুন নিয়োগদান করেছেন।
উল্লেখ্য, এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ-সুবিধা পাবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories