বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

মিডজার্নির বিরুদ্ধে ওয়ার্নার ব্রাদার্সের মামলা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯ বার

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান মিডজার্নির বিরুদ্ধে মামলা করেছে হলিউডের প্রভাবশালী প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স। রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, লস অ্যাঞ্জেলেসের ফেডারেল কোর্টে দায়ের করা মামলায় অভিযোগ আনা হয়েছে, মিডজার্নি ব্যবহারকারীদের সুপারম্যান, বাগস বানি, স্কুবি-ডু, ওয়ান্ডার উইম্যান ও পাওয়ারপাফ গার্লসের মতো জনপ্রিয় কপিরাইটযুক্ত চরিত্রের ছবি ও ভিডিও তৈরি করার সুযোগ দিচ্ছে। শুধু নির্দিষ্ট কিওয়ার্ড টাইপ করলেই ডিসি স্টুডিওর সুপারহিরোদের উচ্চমানের ভিজ্যুয়াল তৈরি হয়ে যাচ্ছে, যা সরাসরি কপিরাইট লঙ্ঘন।
ওয়ার্নার ব্রাদার্সের মামলা মিডজার্নির বিরুদ্ধে তৃতীয় বড় আইনি পদক্ষেপ। এর আগে চলতি বছরের জুনে ডিজনি ও ইউনিভার্সাল যৌথভাবে একই ধরনের অভিযোগে মামলা করেছিল। তবে সানফ্রান্সিসকোভিত্তিক এই প্রতিষ্ঠান এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
ওয়ার্নার ব্রাদার্সের অভিযোগ এ ধরনের ভুয়া কনটেন্ট গ্রাহকদের বিভ্রান্ত করছে। কোন কনটেন্ট বৈধ আর কোনটি অবৈধ সেটা বোঝা যাচ্ছে না। ছবি: সংগৃহীত
ওয়ার্নার ব্রাদার্সের অভিযোগ এ ধরনের ভুয়া কনটেন্ট গ্রাহকদের বিভ্রান্ত করছে। কোন কনটেন্ট বৈধ আর কোনটি অবৈধ সেটা বোঝা যাচ্ছে না। ছবি: সংগৃহীত
ওয়ার্নার ব্রাদার্সের অভিযোগ, মিডজার্নি অবৈধ কপি ব্যবহার করে তাদের এআই মডেল প্রশিক্ষণ দিয়েছে। সহজেই যেভাবে সহিংসতা বা অশ্লীল কনটেন্ট বন্ধ করা যায়, ঠিক তেমনিভাবে কপিরাইট লঙ্ঘন প্রতিরোধ করাও সম্ভব ছিল। কিন্তু প্রতিষ্ঠানটি ইচ্ছাকৃতভাবে এ ব্যবস্থা নেয়নি, যা আইন অবমাননার শামিল।
তারা আরও জানিয়েছে, এ ধরনের ভুয়া কনটেন্ট গ্রাহকদের বিভ্রান্ত করছে। কোন কনটেন্ট বৈধ আর কোনটি অবৈধ সেটা বোঝা যাচ্ছে না। এজন্য প্রতিটি কপিরাইট লঙ্ঘনের ঘটনায় সর্বোচ্চ দেড় লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করেছে ওয়ার্নার ব্রাদার্স। তবে অন্য মামলাগুলোর মতো এবারও মিডজার্নি অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, প্রতিষ্ঠানটির এআই মডেল প্রশিক্ষিত হয়েছে বিলিয়ন সংখ্যক উন্মুক্ত ছবি ব্যবহার করে, যা সরাসরি কপিরাইট ভঙ্গ নয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories