নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন ‘এনএসইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া’ শনিবার (২ আগস্ট) মেলবোর্নের সেইন্ট কিলডা টাউন হলে আয়োজন করতে যাচ্ছে তাদের বাৎসরিক নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা ‘এনএসইউ অ্যালামনাই সোইরি’।
এই আয়োজনে থাকছে সঙ্গীত, বন্ধুত্ব, নস্টালজিয়া ও খাবারের এক মনোমুগ্ধকর পরিবেশ। অতিথিদের মনোরঞ্জনের জন্য গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শায়ান চৌধুরী অর্ণব, সুনিধি নায়েক, বুনো এবং শুভেন্দু। পাশাপাশি মঞ্চে অংশ নেবেন অস্ট্রেলিয়ায় বসবাসকারী প্রাক্তন এনএসইউ শিক্ষার্থী ও বাংলাদেশি শিল্পীরা।
অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে আছে Tap Tap Send, গোল্ড স্পন্সর Clear Path Financial Group এবং ব্রোঞ্জ স্পন্সর হিসেবে রয়েছে AUSBA Care Services Pvt Ltd, ASA Wealth Management, ও Savant Financial Solution।
ভিক্টোরিয়ার কনজিউমার অ্যাফেয়ার্সে নট-ফর-প্রফিট অ্যাসোসিয়েশন হিসেবে নিবন্ধিত ‘NSU AAA’ দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রাক্তন এনএসইউ শিক্ষার্থীদের পেশাগত, শিক্ষাগত ও ব্যক্তিগত সহায়তা দিয়ে আসছে। তারা সদ্য আসা শিক্ষার্থীদের এয়ারপোর্ট পিকআপ, বাসস্থান খোঁজা ও চাকরি পেতে সাহায্য করে থাকে।
সংগঠনটি মনে করে, এই অনুষ্ঠান এনএসইউ কমিউনিটির বন্ধন আরও দৃঢ় করবে এবং সবার মাঝে সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে।
অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহীদের জন্য টিকিট ও বিস্তারিত তথ্য nsuaa.org.au/alumni-soiree লিংকে পাওয়া যাবে।
Leave a Reply