বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ হয়নি: টেলিযোগাযোগ মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৫৮ বার

গোপালগঞ্জে মোবাইল বা ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ কিংবা বিঘ্নিত হয়নি বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। গতকাল বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, যেকোনো পরিস্থিতিতেই ইন্টারনেট শাটডাউনের পথে না যাওয়ার ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কার। সারাদেশে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত রাখতে সরকার বদ্ধপরিকর।
বিবৃতিতে আরও বলা হয়, গোপালগঞ্জে কিংবা দেশের অন্য কোনো জায়গায় মোবাইল ইন্টারনেট বন্ধ কিংবা বিঘ্ন করতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) কোনো নির্দেশনা জারি করেনি। বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্তের আলোকে তার প্রশ্ন ওঠাই অবান্তর।
দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে স্বৈরাচার ও তাদের দোসরেরা এ ধরনের অপতথ্য ছড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনজীবনে শৃঙ্খলা অব্যাহত রাখতে ভুল তথ্য এবং অপতথ্য ছড়ানোর আগে ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories