শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার-২ ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত: জ্বালানি প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আপিলের ঘোষণা মনিরা শারমিনের এসএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার্থীদের খোঁজ-খবর নিলেন বিরোধী দলীয় নেতা বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, দেশে ভরি কত নতুন করে হরমুজ প্রণালি নিয়ে কঠোর নির্দেশনা দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থী এক সপ্তাহ ধরে নিখোঁজ পুলিশের ইউনিফর্ম পরিবর্তন প্রক্রিয়া বন্ধ চেয়ে আইনি নোটিশ কৃষি উৎপাদন খরচ কমাতে মাঠ পর্যায়ে ন্যানো-ইউরিয়া সারের সফলতা

টিকটক নিয়ে চুক্তির কাছাকাছি পৌঁছানোর কথা বলছেন ট্রাম্প, নীরব চীন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৪৩ বার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, টিকটকের মালিকানা পরিবর্তন নিয়ে চীনের সঙ্গে “প্রায় চূড়ান্ত” একটি চুক্তি হয়েছে। তার দাবি এই সপ্তাহের শুরুতেই বিষয়টি নিয়ে বেইজিংয়ের সঙ্গে আলোচনার শুরু হতে পারে। তবে সোমবার (০৭ জুলাই) চীন সরকার বিষয়টি পাশ কাটিয়ে গেছে এবং এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সোমবার সাংবাদিকদের বলেন, “টিকটক সম্পর্কিত বিষয়ে চীন বহুবার তার অবস্থান ও নীতির কথা পুনর্ব্যক্ত করেছে।” তবে তিনি আর কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি।
টিকটকের চীনা মূল সংস্থা বাইটডান্সের ওপর যুক্তরাষ্ট্রের ব্যাপক চাপ রয়েছে। গত বছর প্রেসিডেন্ট বাইডেন একটি আইনে স্বাক্ষর করেন যার আওতায় বলা হয়, বাইটডান্সকে টিকটকের যুক্তরাষ্ট্র শাখা বিক্রি করে দিতে হবে, নয়তো অ্যাপটি নিষিদ্ধ করা হবে। মূলত জাতীয় নিরাপত্তা উদ্বেগ থেকেই এই সিদ্ধান্ত নেয় তৎকালীন মার্কিন প্রশাসন।
আইন অনুযায়ী, আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে বিক্রয় সম্পন্ন না হলে নিষেধাজ্ঞা কার্যকর হবে। যদিও শুরুতে নির্ধারিত সময়সীমা ছিল জানুয়ারি, তবে ট্রাম্প প্রশাসন তা বারবার পিছিয়ে দিয়েছে।
ট্রাম্প গত শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, “আমাদের একটি কার্যত চুক্তি হয়ে গেছে টিকটক নিয়ে… আমি হয়তো সোমবার বা মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শি বা তার কোনো প্রতিনিধি সঙ্গে কথা বলব।
চীনের আপত্তির জায়গা, ‘অ্যালগরিদম’
টিকটকের মূল প্রযুক্তিগত ভিত্তি, এর অ্যালগরিদম—যা ব্যবহারকারীদের কনটেন্ট পছন্দ অনুসারে সাজিয়ে দেয়। সেটিকেই সবচেয়ে বড় সম্পদ হিসেবে ধরা হয়। চীনের বাণিজ্য মন্ত্রণালয় ২০২৩ সালের শুরুর দিকে জানিয়েছিল, “টিকটক বিক্রি মানেই প্রযুক্তি রপ্তানি, যা চীনা সরকারের অনুমোদন ছাড়া সম্ভব নয়।
এই অবস্থান থেকে এখনো চীন সরে আসেনি। তাদের মতে, জোর করে কোনো প্রযুক্তি কোম্পানি বিক্রি করানো বা রপ্তানিতে বাধ্য করা ব্যবসায়িক নীতিমালার পরিপন্থি।
অ্যাপের নতুন সংস্করণ তৈরি করছে টিকটক
অন্যদিকে, প্রযুক্তি বিষয়ক মার্কিন সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন জানিয়েছে, টিকটক অ্যাপের নতুন সংস্করণের তৈরি করছে শুধুমাত্র মার্কিন ব্যবহারকারীদের জন্য, যা সেপ্টেম্বরের সময়সীমার আগেই চালু হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীদের নতুন অ্যাপ ডাউনলোড করতে হবে। পুরাতন অ্যাপটি ২০২৬ সালের মার্চের মধ্যে পুরোপুরি বন্ধ করে দেয়া হবে।
মার্কিন বাজারে টিকটকের প্রভাব
টিকটক বর্তমানে যুক্তরাষ্ট্রে ১৭ কোটিরও বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে। এদের মধ্যে ৬০ শতাংশ মার্কিন কিশোর এবং এক-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ক নাগরিক অ্যাপটি ব্যবহার করেন। তারা খবরের উৎস, বিনোদন এবং আয়ের পথ হিসেবে এই অ্যাপকে বেছে নিয়েছেন।
পিউ রিসার্চ সেন্টারের এক জরিপ অনুযায়ী, অনেকেই এই প্ল্যাটফর্মকে ব্যবহার করছেন ছোট ব্যবসা চালাতে, কনটেন্ট তৈরি করে অর্থ উপার্জনে এবং রাজনৈতিক-সামাজিক সচেতনতা বৃদ্ধিতে।
ট্রাম্পের দাবি অনুযায়ী, “চীন যদি রাজি হয়, তাহলে চুক্তি সম্পন্ন হবে। না হলে, বিকল্প পরিকল্পনা আছে।” চূড়ান্ত চুক্তিতে, বাইটডান্স সর্বোচ্চ ২০ শতাংশ মালিকানা রাখতে পারবে। একইসঙ্গে, নতুন মার্কিন মালিকানাধীন টিকটক চীনা মূল কোম্পানির সঙ্গে অ্যালগরিদম কিংবা তথ্য আদান-প্রদানে কোনো রকম সহযোগিতা করতে পারবে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories