বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

ইনস্টাগ্রামে নির্দিষ্ট ব্যক্তিদের থেকে স্টোরি ও লাইভ গোপন রাখবেন যেভাবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১২১ বার

সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে আমরা প্রতিদিন অসংখ্য ছবি, ভিডিও, স্টোরি বা লাইভ শেয়ার করি ইনস্টাগ্রামে। তবে অনেক সময় সব কনটেন্ট সবার সঙ্গে শেয়ার করতে মন চায় না। এমনও হতে পারে, কোনো আত্মীয়, সহকর্মী বা পরিচিত কেউ যেন আপনার স্টোরি বা লাইভ দেখতে না পারে এমন হলো বেশ ভালো হয়। সেই বিষয়টি মাথায় রেখেই ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য রয়েছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার সহজ ব্যবস্থা। নির্দিষ্ট কয়েকটি সেটিংস পরিবর্তন করলেই আপনি নির্ধারিত কিছু ব্যক্তির কাছ থেকে আপনার স্টোরি ও লাইভ ভিডিও লুকাতে পারবেন।
নিচে ধাপে ধাপে দেয়া হলো কীভাবে ইনস্টাগ্রামে নির্দিষ্ট কাউকে আপনার স্টোরি বা লাইভ থেকে লুকাবেন—
ইনস্টাগ্রামে স্টোরি ও লাইভ গোপন রাখার পদ্ধতি
প্রথমে আপনার স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপটি খুলুন এবং নিজের অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের নিচে ডান পাশে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করুন।
আপনার প্রোফাইল পেজ ওপেন হলে ওপরের ডান পাশে থাকা তিনটি দাগের (≡) হ্যামবার্গার মেনুতে চাপ দিন।
আরও পড়ুন: চ্যাটজিপিটির সাহায্যে বিনামূল্যে ইংরেজিসহ অন্যান্য ভাষায় দক্ষ হবেন যে কৌশলে
সেখানে থেকে Settings and privacy মেনুতে প্রবেশ করুন এবং নিচে স্ক্রল করে খুঁজে নিন “Hide story and live” অপশন।
এখন “Hide story and live from” অপশনটি সিলেক্ট করুন।
আপনার ফলোয়ার তালিকা থেকে যাদের কাছ থেকে স্টোরি বা লাইভ লুকাতে চান, তাদের নাম সার্চ বক্সে লিখে খুঁজে বের করুন অথবা তালিকা থেকে স্ক্রল করে খুঁজে নিন।
যাদেরকে ব্লক করতে চান, তাদের প্রোফাইলের পাশে থাকা চেকবক্সে ট্যাপ করে নির্বাচন করুন।
সবশেষে ওপরের ডান পাশে থাকা ‘Done’ বাটনে ট্যাপ করুন।
এই প্রক্রিয়া সম্পন্ন করলেই নির্ধারিত ব্যক্তিরা আর আপনার ইনস্টাগ্রাম স্টোরি ও লাইভ দেখতে পাবেন না। চাইলে পরে আবার সেই তালিকা পরিবর্তন বা কারও ব্লক তুলে নিতে পারবেন।
বর্তমানে ডিজিটাল নিরাপত্তা এবং ব্যক্তিগত গোপনীয়তা অনেক বড় বিষয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কনটেন্ট কারা দেখবেন, সেটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকলে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও স্বস্তিদায়ক হয়। ইনস্টাগ্রামের এই ফিচারটি ঠিক সেই কাজটাই সহজভাবে করে দেয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories