শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

একজনের নামে ১০টির বেশি সিম দেয়া হবে না

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৬৩ বার

বাংলাদেশে এখন থেকে একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি মোবাইল সিম ব্যবহার করতে পারবেন। আগে এই সীমা ছিল ১৫টি। জাতীয় নিরাপত্তা, প্রযুক্তির অপব্যবহার রোধ এবং আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল শনিবার (২৪ মে) বিটিআরসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের অতিরিক্ত ৬৭ লাখ সিম বন্ধ করতে হবে।
বিটিরসি জানিয়েছে, প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে অপরাধের ধরনও পাল্টেছে। বিশেষ করে হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধ চক্র সিম ব্যবহার করে প্রতারণা চালিয়ে যাচ্ছে। এমনকি বিকাশ ও নগদের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেও জালিয়াতির ঘটনা ঘটছে। এসব সিম বিভিন্ন স্থানে বিক্রি বা ভাড়া দিয়ে অপরাধীরা অপরাধমূলক কর্মকাণ্ড চালায়।
সংস্থাটি মনে করে, একজন গ্রাহকের জন্য সিম সীমা কমিয়ে আনা হলে এসব অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। একইসঙ্গে অনিয়ন্ত্রিত সিম ব্যবহারে যে অর্থ অপচয় হয়, তাও রোধ করা যাবে।
উল্লেখ্য, ২০১৫ সালে সিম নিবন্ধনে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়। পরে ২০১৭ সালে একজন গ্রাহকের জন্য সর্বোচ্চ সিম সংখ্যা নির্ধারণ করা হয় ১৫টি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা কমিয়ে আনা হলো ১০টিতে। শিগগিরই বিটিআরসি এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories