শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

নতুন ম্যালওয়্যার শনাক্ত করে সতর্ক করল গুগল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৬৮ বার

বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা হুমকির মুখে। এবার গুগল শনাক্ত করেছে একটি নতুন ম্যালওয়্যার, যার নাম ‘লস্টকিস’। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি জায়ান্ট গুগলের থ্রেট ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে, রাশিয়াভিত্তিক হ্যাকার সংগঠন ‘কোল্ড রিভার’ এই ক্ষতিকর সফটওয়্যারটি তৈরি করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয় গবেষক ওয়েসলি শিল্ডস এক ব্লগপোস্টের মাধ্যমে জানান লস্টকিস একটি নতুন ধরনের ম্যালওয়্যার, যা আক্রান্ত কম্পিউটার থেকে নথি চুরি করতে এবং সিস্টেম সংক্রান্ত তথ্য হ্যাকারদের কাছে পাঠাতে সক্ষম। এটি কোল্ড রিভার গ্রুপের টুলকিটে সর্বশেষ সংযোজন।
কোল্ড রিভার গ্রুপ সম্পর্কে জানাতে গিয়ে গুগল বলেছে, এই হ্যাকার গোষ্ঠী রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি’র সঙ্গে সম্পৃক্ত। এর আগে বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রসহ ন্যাটো সদস্যদেশগুলোর সামরিক কর্মকর্তা, কূটনৈতিক সংস্থা, এনজিও এবং সাংবাদিকদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এই গ্রুপের বিরুদ্ধে।
গুগলের তথ্যমতে, ২০২৫ সালের জানুয়ারি, মার্চ ও এপ্রিল মাসে এই ম্যালওয়্যার ব্যবহারে হামলার শিকার হয়েছেন পশ্চিমা বিশ্বের সামরিক উপদেষ্টা, সাবেক সরকারি কর্মকর্তা, সাংবাদিক, গবেষণা প্রতিষ্ঠান এবং ইউক্রেনের সরকারি-বেসরকারি পর্যায়ের কিছু ব্যক্তি। এছাড়া, অতীতে ২০২২ সালে যুক্তরাষ্ট্রের তিনটি পারমাণবিক গবেষণাগারে সাইবার হামলায় কোল্ড রিভার জড়িত ছিল বলে ধারণা করা হয়। একই বছর ব্রিটেনের সাবেক গোয়েন্দা কর্মকর্তা রিচার্ড ডিয়ারলাভের ই–মেইল ফাঁস করার ঘটনাতেও গ্রুপটির নাম উঠে আসে।
অন্যদিকে, রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এমন ম্যালওয়্যারগুলো শুধু ব্যক্তিগত নিরাপত্তাই নয়, আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতিতেও প্রভাব ফেলতে পারে। তাই সংস্থাগুলোর উচিত তথ্য সুরক্ষায় আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories