বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ, একাধিক ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৭০ বার

বার্তা আদান-প্রদানের জন্য স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে হোয়াটসঅ্যাপ একটি জনপ্রিয় প্লাটফর্ম। ব্যক্তিগত, অফিস কিংবা ব্যবসায়ীক যেকোনো প্রয়োজনে বার্তা আদান-প্রদান ছাড়াও বিভিন্ন ধরনের ডকুমেন্টস পাঠাতে ব্যবহার করা হয় প্লাটফর্মটি। সময়ের পরিক্রমায় অনেকের কাছেই প্রথম পছন্দে এখন হোয়াটসঅ্যাপ।
এদিকে এই অ্যাপটি আগামী ৫ মে থেকেই নির্দিষ্ট কিছু মোবাইল ফোনে আর ব্যবহার করা যাবে না। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৫ মে থেকে পুরনো আইফোনের আইওএস সংস্করণে চলমান ফোনগুলোয় আর ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ।
জানা গেছে, আধুনিক বিশ্বে অগ্রসরমান প্রযুক্তি ও ক্রমবর্ধমান সাইবার অপরাধের জগতে ব্যবহারকারীর নিরাপত্তা বৃদ্ধির অংশ হিসেবে আইফোনের পুরোনো সংস্করণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ ক্ষেত্রে আগামী ৫ মে থেকে আইফোনের আইওএস ১৫.১ বা এর পরবর্তী ভার্সনে ঠিকই হোয়াটসঅ্যাপ ব্যববার করতে পারবেন ব্যবহারকারীরা। কিন্তু এই সংস্করণের আগের সংস্করণ থাকা ফোনগুলোয় ব্যবহার করা যাবে না।
অ্যাপলের নতুন এই সিদ্ধান্তের কারণে আইফোন ৫এস, আইফোন ৬, আইফোন ৬ প্লাস মডেলগুলোয় প্রভাব পড়বে। এসব মডেলের ফোনগুলোকে ইতোমধ্যে অ্যাপল অপ্রচলিত হিসেবে চিহ্নিত করেছে। অর্থাৎ, এসব মডেলের ফোনগুলোর হার্ডওয়্যার পরিষেবা বা প্রতিস্থাপনের যন্ত্রাংশ অ্যাপলের কাছে পর্যাপ্ত নয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories