বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য বিশাল সুখবর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭১ বার

বর্তমান প্রজন্মের প্রায় মানুষই সোশ্যাল মিডিয়ায় যুক্ত। ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ-এক্স হ্যান্ডেলের (সাবেক টুইটার) সঙ্গে সবাই পরিচিত। এর মধ্যে ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্য। অন্যান্য মাধ্যমে অনেক আগেই কিছু বিশেষ সুবিধা যুক্ত করা হয়েছে, যা ইনস্টাগ্রামে ছিল না।
এবার ব্যবহারকারীদের সুবিধার কথা ভেবে ইনস্টাগ্রামেও নতুন কিছু পরিষেবা যুক্ত করা হয়েছে। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী এবার তাহলে সেসব পরিষেবা নিয়ে আলোচনা করা হলো।
মেসেজ অনুবাদ: অপরিচিত কারও সঙ্গে কথা বলার প্রয়োজন হতেই পারে। এ ক্ষেত্রে ভাষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার জটিল সমস্যাও হয়ে দাঁড়াতে পারে। অপরিচিত ভাষার মানুষের সঙ্গে কথা বলা মোটেও সহজসাধ্য নয়। এবার সেই সমস্যার সমাধান নিয়ে এসেছে ইনস্টাগ্রাম। মুহূর্তেই সেই মানুষটির মেসেজ অনুবাদ করতে পারবেন। যে মেসেজটি অনুবাদ করতে চান, সেটিতে ট্যাপ করলে ট্রান্সলেট অপশন আসবে। তাতে ক্লিক করলেই অনুবাদ হয়ে যাবে।
মিউজিক স্টিকার: ইনস্টাগ্রাম চ্যাটে এখন থেকে মিউজিক স্টিকার পাঠানো যাবে। কোনো স্টিকারের সঙ্গে কোন গান পাঠাবেন, সেটিও আপনার ইচ্ছামত করতে পারবেন। এমনকি মিউজিক স্টিকার পাঠানোর আগে এর প্রিভিউ-ও দেখার সুযোগ রয়েছে।
পিনড চ্যাট: অন্যান্য সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরেই মেসেজ পিন করার সুযোগ রয়েছে। এবার সেই সুবিধা ইনস্টাগ্রামও নিয়ে এলো। এতে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ সহজেই চ্যাটবক্সে নাগালে রাখতে পারবেন। যা মেসেজ আদান-প্রদানকারী উভয় ব্যক্তিই প্রয়োজনের সময় পেয়ে যাবেন।
কিউআর কোড: গ্রুপ চ্যাটে ব্যবহারকারীদের সুবিধার জন্য কিউআর কোড ফিচার যুক্ত করেছে ইনস্টাগ্রাম। এ জন্য প্রথমে গ্রুপে প্রবেশ করতে হবে। তারপর গ্রুপের নামে ট্যাপ করুন। এবার ইনভাইট লিংকে ক্লিক করে কিউআর কোডে ট্যাপ করুন। তারপর সেই কোডটি শেয়ার করে গ্রুপ চ্যাটের জন্য যে কাউকে ইনভাইট করতে পারবেন ব্যবহারকারী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories