শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪ মালয়েশিয়ায় অ্যারোফম কোম্পানির বাংলাদেশি কর্মীদের পাশে হাইকমিশন মালয়েশিযার কেদাহ রাজ্যে ১০০ বাংলাদেশি আটক শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা

যেসব কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৫ বার

মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। তাৎক্ষণিক বার্তা, ছবি আদান-প্রদানের পাশাপাশি অডিও-ভিডিও কলের সুযোগ থাকায় অনেকেই নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। অনেকেই ব্যক্তিগত বা অফিসের প্রয়োজনীয় কাজে এটি নিয়মিত ব্যবহার করে থাকেন। তবে নিয়ম মেনে না চললে যেকোনো সময় অ্যাকাউন্ট বন্ধ করে দেয় প্ল্যাটফর্মটি। সম্প্রতি প্রকাশিত এক মাসিক প্রতিবেদনে বলা হয়, মেটা বিপুলসংখ্যক ভারতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। প্রয়োজন পড়লে ভবিষ্যতেও আরো অ্যাকাউন্ট বন্ধ করার ইঙ্গিত দেওয়া হয়েছে।
অনেকেই জানতে চাইতে পারেন, কেন অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেয়। এক্ষেত্রে চাইলে Acceptable Use of Our Services প্রবেশ করে হোয়াটসঅ্যাপ ব্যবহারের যাবতীয় শর্তাবলী দেখে নিতে পারেন।
মোটকথা ব্যবহারকারীর কার্যকলাপ যদি অন্যদের অসুবিধা সৃষ্টি করে বা ভয়েরও কারণ হয়ে দাঁড়ায়, তাহলে সেই অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ ব্যবহারের শর্তাবলী লঙ্ঘন করে।
এই কার্যকলাপের মধ্যে এক দিকে যেমন রয়েছে সন্ত্রাসবাদ, নগ্নতা, প্ররোচণামূলক মন্তব্য, তেমনই অন্য দিকে রয়েছে স্প্যাম, স্ক্যামের মতো মেসেজও। আবার, আনঅফিসিয়াল অ্যাকাউন্ট ব্যবহার করলেও তা বন্ধ করা হতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories