বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

পৃথিবী থেকে ৪৮৯ আলোকবর্ষ দূরে নতুন সৌরজগতের সন্ধান, আছে ৩ সূর্য

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ বার

বিশ্বব্রহ্মাণ্ডে আরও একটি নতুন সৌরজগতের খোঁজ পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। পৃথিবী থেকে এর অবস্থান ৪৮৯ আলোকবর্ষ দূরে। ৩ সূর্যবিশিষ্ট এই সৌরজগতের নাম দেয়া হয়েছে ‘জিজি টাও-এ’। সৌরজগৎটিতে ভবিষ্যৎ গ্রহ তৈরির মৌলিক উপাদানের খোঁজ মিলেছে। প্রায় ৫০ লাখ বছরের পুরোনো এই সৌরজগৎটি বর্তমানে গ্রহ গঠনের প্রাথমিক পর্যায়ে রয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের (এনআইএসইআর) একদল জ্যোতির্বিজ্ঞানী চিলির আতাকামা মরুভূমির উন্নত রেডিও টেলিস্কোপ ব্যবহার করে নতুন এই সৌরজগতের সন্ধান পেয়েছেন। যেখানে একটি বিশাল প্রোটোপ্ল্যানেটারি ডিস্কসহ তিনটি সূর্যের অনন্য এক কাঠামো রয়েছে।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্যাস ও ধূলিকণার ঘূর্ণমান ডিস্কটি নতুন নক্ষত্র ও নতুন গ্রহ গঠনের জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করছে। এতে ভবিষ্যতে গ্যাস ও ধূলিকণার বিশাল বলয় থেকে সৌরজগৎটিতে গ্রহ তৈরি হবে। বর্তমানে এটিতে থাকা তারা ও গ্রহের গঠনপ্রক্রিয়া নিয়ে গবেষণা চলছে।
ভারতের এনআইএসইআর’র জ্যোতির্বিজ্ঞানীদের ওই দলের নেতৃত্বে রয়েছেন লিটন মজুমদার। তিনি নাসা পরিদর্শনকারী বিজ্ঞানী। গবেষণায় তার দল খুঁজে পেয়েছে, প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক থেকে শনাক্ত করা আণবিক সংকেতগুলো তারার সবচেয়ে ঠান্ডা ও ঘন অঞ্চল থেকে পাওয়া গেছে, যেখানে তাপমাত্রা মাইনাস ২৫৭ দশমিক ১৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories