বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

পাঁচ লাখ অংশগ্রহণকারীকে প্রশিক্ষণ দিল মেটা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৬২ বার

বাংলাদেশে নারীদের অর্থনৈতিক ও ডিজিটাল ক্ষমতায়নের লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রমে সহায়তা করতে পার্টনারদের সঙ্গে কাজ করছে মেটা। সহযোগী প্রতিষ্ঠান ও ব্র্যাক পরিচালিত প্রোগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত পাঁচ লাখ অংশগ্রহণকারীকে অনলাইন নিরাপত্তা, প্রাইভেসি টুল ও ভুল তথ্য মোকাবেলা সম্পর্কে প্রশিক্ষণ দিয়েছে। এদের মধ্যে ৭৫ শতাংশই ছিলেন নারী।আন্তর্জাতিক নারী দিবসে ডিজিটাল স্পেসে নারী ও তরুণদের ক্ষমতায়ন ‘‌এমপাওয়ারিং উইমেন অ্যান্ড ইয়ুথ ইন ডিজিটাল স্পেসে’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

গত বছর ডিজিটাল প্লাটফর্মে সচেতনতা তৈরির উদ্দেশ্যে নেয়া যৌথ উদ্যোগ ও ডিজিটাল সচেতনতাবিষয়ক অর্জন নিয়ে অনুষ্ঠানে আলোচনা করা হয়। ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রাম ডিরেক্টর নবনীতা চৌধুরীর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। তিনি বলেন, ‘‌ডিজিটাল অ্যাক্সেসের ক্ষেত্রে আমাদের ন্যায্যতা নিশ্চিত করতে হবে, যেহেতু আধুনিক প্রযুক্তি ব্যবহারে পুরুষ ও নারীর মধ্যে ব্যবধান অনেক বেশি।’প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে ৭৫ শতাংশই নারী। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাম্পেইনের সাহায্যে প্রায় এক কোটি নারী ও তরুণ সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ও সঠিক ব্যবহার সম্পর্কে ধারণা পেয়েছে।

মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের পলিসি প্রোগ্রামস ডিরেক্টর বেথ অ্যান লিম বলেন, ‘‌বাংলাদেশের ডিজিটাল রূপান্তর অনলাইনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং তাদের ক্ষমতায়নে সাহায্য করছে। আশা করছি, অংশীদারদের সঙ্গে নিয়ে অনলাইন সুরক্ষা ও আর্থিক স্বাধীনতা নিশ্চিতে প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতার ওপর কর্মশালার আয়োজনকে এগিয়ে নিতে পারব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories