আগামি ২১ জুন ২০২১ তারিখে দেশের বিভিন্ন উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন চলাকালীন সময়ে তথ্য সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনকালিন সাংবাদিকদের বাধাঁদান, লাঞ্ছিত -হামলা এবং নির্যাতনের ঘটনার পূনরাবৃত্তি না ঘটানোর দাবি করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এক যৌথ বিবৃতে বাংলাদেশ নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি সু-দৃষ্টি রাখার অনুরোধ জানিয়েছেন। বিএমএসএফ পর্যবেক্ষন করেছে ইতিপূর্বে অনুষ্ঠিত নির্বাচন গুলোতে দেশের বিভিন্ন স্থানে ব্যাপকহারে সাংবাদিক নির্যাতন, লাঞ্ছিত, হামলা ও মামলার শিকার হয়েছেন। নির্বাচনকালে সাংবাদিক নির্যাতন ঘটনার পূনরাবৃত্তি যেন না ঘটে সে ব্যাপারে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতিও দাবি করা হয়।
Leave a Reply