বর্তমান সময়ে আমরা যেন ডিভাইজ ছাড়া চলতে পারি না। আর ডিভাইসের সঙ্গে আসে চার্জিং ক্যাবল। তবে সমস্যা হচ্ছে আমরা অনেকেই এটার গুরুত্ব বুঝি না। নষ্ট হলে তখন চার্জিং ক্যাবল নিয়ে ভাবি। প্রযুক্তিবিদদের মতে, ক্যাবল নষ্ট হওয়ার পেছনে বড় কারণ ব্যবহারকারীর কিছু ভুল অভ্যাস।
যুক্তরাষ্ট্রের উনিভার্সিটি অব মেরিল্যান্ডের গবেষক মাইকেল পেচট ক্যাবল নিয়ে দীর্ঘদিন কাজ করছেন। তার গবেষণাগারে বিভিন্নভাবে ক্যাবলের উপর পরীক্ষা করা হয়। সেখানে টানা, বাঁকানো, এমনকি এক্স-রে করেও ভেতরের ক্ষতি দেখা হয়। মাইকেল জানান, কেবল কীভাবে পেঁচানো হচ্ছে, সেটি খুব বড় কোনও কারণ নয়।
মাইকেল পেচট বলেন, সারাজীবন আমি বিশ্বাস করে এসেছি যে ক্যাবলগুলো আলগাভাবে বৃত্তাকারে পেঁচাতে হয়, খুব বেশি আঁটসাঁট করে নয়। আমার পরিচিত মানুষদের মধ্যে এই ধারণাটি খুবই প্রচলিত।
অন্যদিকে, মার্কিন ই-কমার্স আইফিক্সইটের সহ-প্রতিষ্ঠাতা কাইল উইন্স তার প্রতিষ্ঠানের অভিজ্ঞতা থেকে বলেন বলেন, যখন ক্যাবল ছিঁড়ে যায়, তার কারণ প্রায় সবসময়ই হয় ক্যাবল আর প্লাগের সংযোগস্থলটি নষ্ট হয়ে যাওয়া। কারণ ব্যবহার করার সময় বারবার এই জায়গাটিতেই চাপ পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওরচেস্টার পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ও ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান রবার্ট হায়ার্স এ প্রসঙ্গে বলেন, একই জায়গায় বারবার বাঁক পড়লে ধাতব তারের গঠন দুর্বল হয়ে যায়। ধীরে ধীরে ক্ষতি জমতে থাকে এবং একসময় তা ভেঙে যায় যেমন বারবার বাঁকানো পেপার ক্লিপ একসময় ভেঙে যায়।
যেসব অভ্যাস কেবল নষ্ট করে
ব্যবহারকারীদের কিছুই ভুল অভ্যাসের কারণেই ক্যাবল নষ্ট হয়ে যায়। প্রযুক্তি বিশেষজ্ঞরা জানান, অনেকেই ক্যাবল খুলতে গিয়ে তার অংশ ধরে টান দেন, যা সংযোগস্থলে চাপ সৃষ্টি করে। আবার ছোট ক্যাবলের ক্ষেত্রে দেখা যায় টেনে লম্বা করার চেষ্টা করা। এমনকি চার্জে লাগিয়ে মোবাইল ব্যবহার করার সময় ক্যাবলে টান লাগে যেটা পরে সমস্যা তৈরি করে। এছাড়াও গাড়িতে ফোন রেখে ক্যাবল সবসময় লাগিয়ে রাখলেও সময়ের সঙ্গে ক্যাবল নষ্ট হয়ে যায়।
বিশেষজ্ঞরা বলছেন, অনেক সময় নিম্নমানের ক্যাবল দ্রুত নষ্ট হয়। তাই খুব সস্তা ক্যাবল না কিনে ভালো মানেরটাই ব্যবহার করা উচিত। বিশেষ করে ব্রেইডেড কেবল তুলনামূলক বেশি টেকসই, কারণ এর বাইরের স্তর শক্ত এবং ভেতরের তারকে ভালোভাবে সুরক্ষা দেয়।
চার্জিং ক্যাবল খুবই গুরুত্বপূর্ণ জিনিস আর এটার ব্যবহার সঠিকভাবে না করলে দ্রুত নষ্ট হতে পারে। কিছু ছোট অভ্যারের পরিবর্তন আনলে আপনার চার্জিং ক্যাবল অনেকদিন ভালো থাকতে পারে।
Leave a Reply