সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :

ব্যবহারকারীদের বিভ্রান্তিকর তথ্য প্রদান, মেটাকে মোটা অঙ্কের জরিমানা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৩ বার
ব্যবহারকারীদের বিভ্রান্তিকর তথ্য প্রদান, মেটাকে মোটা অঙ্কের জরিমানা

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি জুরি শিশু সুরক্ষা সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত করেছে মেটা প্ল্যাটফর্মকে। জুরির মতে, প্রতিষ্ঠানটি জেনেশুনে শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করেছে এবং তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোয় শিশু যৌন শোষণের বিষয়টি গোপন রেখেছে।
জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, মেটার মালিকানাধীন কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে। সেগুলো হলো- ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও থ্রেডস। মেক্সিকে রাজ্যের অ্যাটর্নি জেনারেলের অভিযোগ দায়েরের প্রায় সাত সপ্তাহব্যাপী বিচারিক কার্যক্রমের পর এই সিদ্ধান্ত এল।
জুরি একদিনেরও কম সময় আলোচনার পর নিউ মেক্সিকোর ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে মেটাকে দোষী সাব্যস্ত করেছে এবং প্রযুক্তি সংস্থাটিকে দেওয়ানি জরিমানা হিসেবে ৩৭৫ মিলিয়ন ডলার (প্রায় ৩২৩ মিলিয়ন ইউরো) পরিশোধের নির্দেশ দিয়েছে।
মেটার বিরুদ্ধে এই প্রথম শিশু শোষণের অভিযোগে রায় দিলো কোনো জুরি। এদিকে ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতের আরেকটি জুরি একই ধরনের মামলায় মেটা ইউটিউব দায়ী হবে কিনা, এ নিয়ে এক সপ্তাহেরও বেশি সময় ধরে আলোচনা করছে।
মেটার কার্যক্রমে কোন সিদ্ধান্ত নিলো জুরি:
জুরি বোর্ডের সদস্যরা মেক্সিকে রাজ্যের প্রসিকিউটরের সঙ্গে একমত হয়েছেন যে, মেটা প্ল্যাটফর্মগুলো শিশু সুরক্ষার ব্যাপারে মিথ্যা বা বিভ্রান্তিকর বিবৃতি দিয়েছে। জুরি এ ব্যাপারেও একমত হয়েছে যে, মেটা এমন অবিবেচনাপ্রসূত বাণিজ্যিক কার্যক্রমে জড়িত ছিল, যা শিশুদের অসহায়ত্ব ও অনভিজ্ঞতার অন্যায়ভাবে সুযোগ নিত।
জুরি দেখেছে, মেটা হাজার হাজারবার এই নিয়ম লঙ্ঘন করেছে। আর প্রতিটি মিলিয়ে একত্রিত করে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা হয়েছে।
এ ঘটনায় এক বিবৃতিতে নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ র‌্যায়টিকে ‘প্রতিটি শিশু ও পরিবারের জন্য একটি ঐতিহাসিক বিজয়’ বলে অভিহিত করেছেন। শিশুদের নিরাপত্তার থেকে লভ্যাংশকে প্রাধান্য দেয়ায় মেটার বিরুদ্ধে এই সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, মেটাকে জুরি যে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে, তা বড় বড় প্রযুক্তি সংস্থাগুলোর প্রধানদের কাছে একটি স্পষ্ট বার্তা দেবে যে, কোনো সংস্থাই আইনের ঊর্ধ্বে নয়।
মেটার প্রতিক্রিয়া:
এ ঘটনায় মেটার একজন মুখপাত্র জানিয়েছেন, প্রতিষ্ঠানটি নিউ মেক্সিকোর এই রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করে এবং রায়ের বিরুদ্ধে আপিল করবে। তিনি বলেন, আমাদের প্ল্যাটফর্মগুলোয় মানুষকে নিরাপদ রাখার জন্য কঠোর পরিশ্রম করা হয় এবং দুষ্কৃতকারী বা ক্ষতিকর বিষয়বস্তু শনাক্ত ও অপসারণের চ্যালেঞ্জগুলো সম্পর্কে অবগত আমরা
মেটার মুখপাত্র আরও বলেন, আমরা জোরালোভাবে আত্মরক্ষার চেষ্টা চালিয়ে যাব। অনলাইনে কিশোর-কিশোরীদের সুরক্ষা প্রদানে আমাদের সাফল্যের ব্যাপারে সবসময় আত্মবিশ্বাসী আমরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories