সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :

শুক্রবার ফের কমতে পারে তাপমাত্রা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৪ বার
শুক্রবার ফের কমতে পারে তাপমাত্রা

দিনের বেলায় সূর্যের ঝলমলে আলোয় বেড়েছে তাপমাত্রা। তবে এখনো শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। সেই সঙ্গে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ১০ ডিগ্রির ঘরে। এই অবস্থায় আগামী শুক্রবার (২৩ জানুয়ারি) আবারও কমতে পারে তাপমাত্রা। তবে বর্ধিত ৫ দিনের শেষদিকে তাপমাত্রা বেড়ে কমতে পারে শীতের অনুভূতি।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বৃহস্পতি ও শুক্রবার (২২-২৩ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই দু’দিনে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এরমধ্যে বৃহস্পতিবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও শুক্রবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত (২৪-২৬ জানুয়ারি) সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই ৩ দিনে কুয়াশার দাপট প্রায় একই রকম থাকতে পারে। এরমধ্যে শনিবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রোববার রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এছাড়া আগামী সোমবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (২১ জানুয়ারি) সকালে নওগাঁর বাদলগাছীতে দেশের সর্বনিম্ন ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনের শেষের দিকে তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories