বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ব্যাবসায়ী কামরুজ্জামান কে নিয়ে কুচক্রী মহলের অপপ্রচার। সাধারণ মানুষের ক্ষোভ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ রংপুরের গঙ্গাচড়ায় ২ হাজার ৭০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই নারী গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ রাণীশংকৈলে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১২৬টি সেলাই মেশিন বিতরণ হালুয়াঘাটে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, প্লাবিত পৌর শহরসহ বিভিন্ন এলাকা গাজীপুরের টঙ্গীতে ময়লার ভাগাড় স্থাপনের বিরুদ্ধে সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ করেই মেয়ে হয়ে গেল ছেলে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হামের চিকিৎসায় ঋণগ্রস্ত ৮৯% পরিবার, সঞ্চয় ভেঙেছে ৬১ শতাংশের: জরিপ ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৩০ বার
??????????????????????????????????

চলমান উত্তেজনার মধ্যে রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) সব ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে অবহিত করছে যে বর্তমান পরিস্থিতি নিয়মিত একাডেমিক কার্যক্রম চালিয়ে নেয়ার জন্য উপযোগী নয়। বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে সক্রিয় আলোচনা করছে এবং যত দ্রুত সম্ভব স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার চেষ্টা করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘উপরোক্ত পরিস্থিতি বিবেচনা করে, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সব ক্লাস সাময়িকভাবে স্থগিত করা হলো। পুনরায় কার্যক্রম শুরুর সময়পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে।
প্রসঙ্গত, গত রোববার (১৮ জানুয়ারি) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহকারী অধ্যাপক লায়েকা বশীরকে স্থায়ীভাবে বহিষ্কার করে কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে অভিযোগ, হিজাব ও নিকাব নিয়ে অবমাননাকর মন্তব্য, মুসলিম শিক্ষার্থীদের হেনস্তা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন তিনি।
লায়েকা বশিরের পাশাপাশি বহিস্কার করা হয় ওই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. এ. এস. এম. মহসিনকে। এই দুই শিক্ষককে বহিষ্কারের পরও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধের সিদ্ধান্ত নিলো কর্তৃপক্ষ।
এদিকে লায়েকা বশীর ও এস. এম মহসিনকে বহিস্কার করার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’। সংগঠনটি গতকাল এক বিজ্ঞপ্তিতে বলছে, শুধু চিন্তা ও আদর্শের পার্থক্য থাকায় সুপরিকল্পিতভাবে ও নানা অজুহাতে শিক্ষকের বিদ্যায়তনিক স্বাধীনতাকে দঙ্গলবাজির মাধ্যমে খর্ব করা হয়েছে। তা ছাড়া শিক্ষককে চাকরিচ্যুত করার দাবি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক নিন্দনীয় নজির স্থাপন করেছে বলেও মনে করে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এই সংগঠনটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories