সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ কাশফুলের শুভ্রতায় শরতের সাজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রংপুরে প্রিপেইড মিটার অপসারণ ও ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবি কিশোরগঞ্জের ইটনায় জলমহল দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ পঞ্চগড়ে চিকিৎসক ও জনবল সংকটে আটোয়ারী হাসপাতালের সেবা ব্যাহত ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪ রাজধানীর রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার সারা দেশে হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু গাজীপুরে ‘হলিল্যাব মেডিকেল সেন্টার লি:’ কর্তৃপক্ষের আন্ধার রাতের ধান্ধা॥শেয়ার দেয়ার নামে কোটি কোটি টাকা আত্বসাতের অভিযোগ

হালুয়াঘাটে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, প্লাবিত পৌর শহরসহ বিভিন্ন এলাকা

সমীর সরকার, ময়মনসিংহ
  • আপলোডের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার

ময়মনসিংহের হালুয়াঘাটে দুইদিন ধরে টানা বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সরকারি-বেসরকারি স্থাপনা পৌর শহরের বিভিন্ন সড়ক ও প্রতিষ্ঠান এবং উপজেলার একাধিক গ্রাম পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে হালুয়াঘাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের প্রাঙ্গণ ও নিচতলায় পানি ঢুকে পড়ায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের বহু দিনের অভিযোগ পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দ্রুত নামছে না। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হলেও টানা বর্ষণে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বিভিন্ন এলাকায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলেও দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories