মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

গাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ করেই মেয়ে হয়ে গেল ছেলে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৭১ বার

গাজীপুরের কালিয়াকৈরে কেয়া নামে এক শিক্ষার্থী হঠাৎ করেই মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার মৌচাক কামরাঙ্গা চালা এলাকায় এ ঘটনা ছড়িয়ে পড়লে তাকে দেখতে হাজারো মানুষের ঢল নামে।
কেয়া ওই এলাকার আব্দুল কাইয়ুম দেওয়ানের সন্তান। বর্তমানে তার নাম রাখা হয়েছে আব্দুর কাবির দেওয়ান।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী স্থানীয় ধানসিঁড়ি পাবলিক স্কুলে কেয়া আক্তার নামে পড়াশোনা করে আসছিল। সে এবার ওই স্কুল থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদিকে হঠাৎ করেই শারীরিক অবস্থার পরিবর্তন হলে বিষয়টি এলাকায় জানাজানি হয়। মঙ্গলবার সকাল থেকেই ওই শিক্ষার্থীর বাড়ি সামনে উৎসুক জনতার ভিড় করতে থাকে।
তবে ওই শিক্ষার্থী ও তার পরিবারের দাবি গত ২০২৫ সালের শেষের দিকে এই শারীরিক পরিবর্তন ঘটে। লোকলজ্জার ভয়ে এতদিন বিষয়টি প্রকাশিত হয়নি।
ধানসিঁড়ি পাবলিক স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, কত কয়েকদিন আগে আমার ওই শিক্ষার্থী মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ার বিষয়টি আমরা জানতে পারি। তবে সে এতদিন কেয়া নামেই এখানে পড়াশোনা করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories