সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ কাশফুলের শুভ্রতায় শরতের সাজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রংপুরে প্রিপেইড মিটার অপসারণ ও ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবি কিশোরগঞ্জের ইটনায় জলমহল দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ পঞ্চগড়ে চিকিৎসক ও জনবল সংকটে আটোয়ারী হাসপাতালের সেবা ব্যাহত ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪ রাজধানীর রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার সারা দেশে হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু গাজীপুরে ‘হলিল্যাব মেডিকেল সেন্টার লি:’ কর্তৃপক্ষের আন্ধার রাতের ধান্ধা॥শেয়ার দেয়ার নামে কোটি কোটি টাকা আত্বসাতের অভিযোগ

টঙ্গীতে ব্যাবসায়ী কামরুজ্জামান কে নিয়ে কুচক্রী মহলের অপপ্রচার। সাধারণ মানুষের ক্ষোভ

মৃণাল চৈধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪১ বার

টঙ্গী পশ্চিম থানার অন্তর্গত সাতাইশ, দাড়াইল, গুশুলিয়া ও গুটিয়া এলাকার পরিচিত ব্যবসায়ী এবং মায়ের দোয়া রিয়েল এস্টেট কোম্পানির লিঃ ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুজ্জামান কামরুলকে নিয়ে একটি কুচক্রী মহল সম্প্রতি বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তার সমর্থক ও এলাকাবাসী।
এলাকাবাসী এসব প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একে উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।
সাধারণ মানুষের দাবি, মোঃ কামরুজ্জামান কামরুল দীর্ঘদিন ধরে এলাকার গরিব, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছেন। তারা জানান, অসচ্ছল পরিবারের ছেলে-মেয়েদের বিয়েতে আর্থিক ও নৈতিক সহায়তা প্রদান, বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন মানবিক উদ্যোগের মাধ্যমে তিনি সমাজ সেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
এলাকার সাধারণ মানুষ আরও বলেন কামরুজ্জামান কোনো রাজনৈতিক পরিচয়ের সঙ্গে সম্পৃক্ত নন বরং একজন ব্যবসায়ী হিসেবে সমাজের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করাই তার প্রধান লক্ষ্য।
এলাকাবাসীর আরো দাবি, তার উদ্যোগ ও প্রচেষ্টায় সাতাইশ, দাড়াইল, গুশুলিয়া এবং গুটিয়া এলাকায় শিল্পায়নের প্রসার ঘটেছে। এর ফলে স্থানীয় পর্যায়ে কর্ম সংস্থানের সুযোগ বৃদ্ধি পেয়েছে এবং বহু পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে উপকৃত হয়েছে। কার এই শিল্পাঞ্চলের বিকাশের মাধ্যমে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন এসেছে।
এছাড়া, তিনি বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা নির্মাণসহ ধর্মীয় ও সামাজিক উন্নয়ন মূলক কর্মকাণ্ডেও অবদান রাখছেন বলে এলাকার সাধারণ মানুষ দাবি করেন।
এলাকাবাসীর মতে, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও জন কল্যাণ মূলক উদ্যোগে নিয়মিত সহযোগিতার মাধ্যমে তিনি সমাজের উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন।
এসব ইতিবাচক কর্মকাণ্ডের পরও একটি মহল পরিকল্পিত ভাবে কামরুজ্জামানে বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে ভুল ধারণা সৃষ্টি করার চেষ্টা করছে বলে অভিযোগ সাধারণ মানুষের। একজন সমাজসেবী ও ব্যবসায়ীর সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালানো উচিৎ নয়। এেত করে এধরণের শিল্প উদ্যক্তা এবং সমাজসেবকরা তাদের সমাজের উন্নয়নমুখী এবং সেবামূলক কাজ করা বন্ধ করে দিতে পারেন। এতে করে সাধারণ মানুষের ক্ষতিই বেশী হবে। এধরনের শিল্প উদ্যক্তা, সমাজসেবকদের সমাজে বাচিয়ে রাখা উচিৎ বলে স্থানীয়রা জানান।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান স্থানীয়রা। একই সঙ্গে তারা গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি যে কোনো তথ্য প্রচারের আগে তা যাচাই-বাছাই করে প্রকাশের অনুরোধ জানান। তাদের আশা, সত্য উদঘাটিত হবে এবং ভবিষ্যতে ভিত্তিহীন অপপ্রচার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এলাকার অসহায় মোসাঃ সালেহা বেগম বলেন, আমি গরিব, আমার স্বামী নাই আমার মেয়ে একটি ছেলকে পছন্দ করতেন, পরে ছেলের বাবা মা আনুষ্ঠানিক ভাবে আমার মেয়েকে বিয়ে করিয়ে বৌ বানিয়ে তাদের বাড়িতে নিবে।আমি গরীব সাতাইশ তিলার গাথী এলাকায় বসবাস করি কামরুজ্জামান আমার মেয়ের বিয়ের সমস্ত বাজার করে দেন,তার প্রচেষ্টায় আমার মেয়ের বিয়ে সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। যখন শুনতে পেলাম এই ভালো মানুষকে নিয়ে কিছু লোক প্রতিনিয়ত প্রতিহিংসা পরায়ন হয়ে ষড়যন্ত্র করছে, প্রতিবাদ না করে ঘরে থাকতে পারলাম না। এম অনেকেই রয়েছেন যারা ব্যবসায়ী কামরুজ্জামান কামরুলকে মনে প্রাণে ভালো বাসেন কার কর্মেরগুনে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories