রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

রংপুরের গঙ্গাচড়ায় ২ হাজার ৭০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই নারী

রংপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪০ বার

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে একটি বাড়িতে অভিযান চালিয়ে ২ হাজার ৭০৮ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্য খাপড়িখাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিকনির্দেশনায় গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে স্থানীয় ইউপি চেয়ারম্যান, গ্রাম পুলিশ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পুলিশের দাবি, প্রায় তিন ঘণ্টার তল্লাশি শেষে হানিফুল নামে এক ব্যক্তির বাড়ির পাকা ঘরের পূর্ব পাশের একটি কক্ষের মেঝে খুঁড়ে দুটি প্লাস্টিকের বক্স থেকে ২ হাজার ৭০৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।
অভিযান চলাকালে হানিফুলের স্ত্রী মোছা. শিউলি (৩৫) ও হানিফা খাতুন আন্নি (১৯) নামে দুই নারীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, জব্দ করা মাদকসহ গ্রেপ্তার দুই নারীকে গঙ্গাচড়া মডেল থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ /১ সারণির ১০(খ) ধারায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে ।
তবে এ ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হানিফুলকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories