শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কোলের শিশুদের জন্য মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে: সার্জিও গর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন ট্রাম্পের বিশেষ দূত গণ-পরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ফেনীর সোনাগাজীতে প্রতি পক্ষের প্রহারে ডিস ব্যবসায়ী গুরুতর আহত সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, ৪ জন নিখোঁজ বিশ্বকাপ জয়ী ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি আর নেই

স্বপ্ন নয়, সত্যি! এবার কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩ বার

এবার কলকাতায় খেলতে আসছে ব্রাজ়িল। পাঁচ বারের বিশ্বকাপজয়ীদের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলবে ভারতের ফুটবল দল। সেই খেলা হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। বৃহস্পতিবার ব্রাজ়িল এবং ভারতীয় ফুটবল সংস্থার তরফে এই খবর আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে।
এ দিন একটি বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ৩ অক্টোবর, যুবভারতী স্টেডিয়ামে এই ম্যাচ হবে। ক’টা থেকে শুরু তা অবশ্য জানানো হয়নি। তবে আন্তর্জাতিক পর্যায়ের এই ম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছে কলকাতাকেই, যেখানে একসঙ্গে প্রায় ৭০ হাজার মানুষ খেলা দেখতে পারবেন।
ভারত তো বটেই, এশিয়ার কোনও দেশেই এত বড় মাপের ম্যাচ হয়েছে বলে অনেকেরই মনে পড়ছে না। ১৫ বছর আগে আর্জেন্টিনার হয়ে লিয়োনেল মেসি এই যুবভারতীতেই খেলে গিয়েছিলেন। তবে প্রতিপক্ষ ভারত নয়, ছিল ভেনেজ়ুয়েলা। এত বড় প্রতিপক্ষের সঙ্গে ভারতও অতীতে ম্যাচ খেলেনি। ১৯৯২ সালে ফিফার র‌্যাঙ্কিং চালু হওয়ার পর এত উঁচু র‌্যাঙ্কে থাকা দেশের বিরুদ্ধে খেলেনি ভারত। ফলে ফুটবলারদের কাছে স্মরণীয় মুহূর্ত হতে চলেছে এই ম্যাচ।
ব্রাজ়িল ফুটবল সংস্থা জানিয়েছে, তারা প্রথমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলবে। তার পর আসবে ভারতে। এ দেশে প্রথম বার খেলতে চলেছে ব্রাজ়িল। তাদের ফুটবল সংস্থা লিখেছে, “ভারতে দুর্দান্ত একটা ম্যাচ হতে চলেছে। কারণ ব্রাজ়িলের বাইরে যে দেশে সবচেয়ে বেশি ব্রাজ়িলের সমর্থক রয়েছেন, তা হল ভারত।
প্রজন্মের পর প্রজন্ম তাঁরা ব্রাজ়িলকে সমর্থন করছেন। ব্রাজ়িলের ফুটবলকে আবেগ এবং ভালবাসার মাধ্যমে অনুসরণ করেছেন। লক্ষ লক্ষ ভারতীয় সমর্থকের সঙ্গে এই মুহূর্ত ভাগ করে নেওয়ার অপেক্ষায় আছি আমরা।”বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে চলেছে ব্রাজ়িল।
ফলে কোচ কার্লো আনচেলোত্তি তো বটেই, ভিনিসিয়াস জুনিয়র, এনদ্রিক, মাতিয়াস কুনহা, মারকুইনহোস, ব্রুনো গিমারায়েস-সহ প্রথম সারির ফুটবলারদের খেলা দেখার সুযোগ থাকছে শহরবাসীর। তবে প্রদর্শনী ম্যাচ বলেই প্রথম সারির ফুটবলারদের সকলকে নামানো হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ অনেক সময়েই এই ধরনের ম্যাচের জন্য ফুটবলার ছাড়তে চায় না ক্লাবগুলি।
২৫ সেপ্টেম্বর প্রথম প্রদর্শনী ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টাউন্সভিলে খেলবে ব্রাজ়িল। চার দিন পর একই প্রতিপক্ষের সঙ্গে খেলা রয়েছে ব্রিসবেনে। এর পর ৩ অক্টোবর ভারতের সঙ্গে খেলবে তারা। এই প্রথম বার ভারতের মুখোমুখি হতে চলেছে ব্রা‌জ়িল।
ভারতীয় ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ব্রাজ়‌িলের খেলা গোটা বিশ্বের বহু ফুটবলারকে অনুপ্রাণিত করেছে। ভারতে প্রচুর সমর্থক রয়েছেন সে দেশের। ফলে উত্তেজক ম্যাচের আশা করছে তারা।
ফেডারেশন ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ বলেছেন, “ব্রাজ়িলের মতো দেশ আমাদের এখানে খেলতে আসবে, এই মুহূর্তটাই অসাধারণ। ভারতীয় ফুটবলের ইতিহাস একটি মাইলফলক হতে চলেছে এই ম্যাচ।”
জাতীয় দলের ডিরেক্টর তথা প্রাক্তন বাঙালি ফুটবলার সুব্রত পাল বলেছেন, “জাতীয় দলের ফুটবলারদের কাছে এটা একটা ম্যাচের চেয়েও অনেক বেশি কিছু। ফুটবলের ইতিহাসে সফলতম দেশের বিরুদ্ধে খেলতে নামার সুযোগ বিরলতম। এ ধরনের অভিজ্ঞতা খেলোয়াড়দের আরও উন্নতি করতে, বড় স্বপ্ন দেখতে এবং সারাজীবনের মতো স্মৃতি তৈরি করে রাখতে সাহায্য করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories