সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :

বাড়বে শৈত্যপ্রবাহের দাপট, শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ২৫ বার
বাড়বে শৈত্যপ্রবাহের দাপট, শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

কুয়াশা চিরে দিনের বেশিরভাগ সময় সূর্যের ঝলমলে আলো স্থায়ী হওয়ায় কিছুটা বেড়েছে তাপমাত্রা। সেই সঙ্গে কমেছে শীতের অনুভূতি। তবে এখনো ৭ ডিগ্রির ঘরেই রয়েছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই অবস্থায় নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের ৪ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। পাশাপাশি আগামী দু’দিনে রাতের তাপমাত্রা কিছুটা কমে বাড়তে পারে শীতের অনুভূতি।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, শুক্র ও শনিবার (১৬-১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই দু’দিনে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, বর্তমানে দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় তা অব্যাহত থাকার পাশাপাশি বিস্তার লাভ করতে পারে। এরমধ্যে শুক্রবার সারাদেশে দিন-রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। পাশাপাশি শনিবারও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে রোববার থেকে আগামী মঙ্গলবার (১৮-২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই ৩ দিনে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এরমধ্যে রোববার ও সোমবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে মঙ্গলবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনের শুরুর দিকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories