শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের নতুন আরেকটি ইউনিট মানুষের সুরক্ষা নিশ্চিত ও অপতথ্য রোধে কার্যকর সাইবার আইন চান তথ্য উপদেষ্টা : ডা. জাহেদ উর রহমান ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিডির সাথে বিএমসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশের কোন সদস্য ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ ডাক্তার-নার্সকে শোকজ নেত্রকোনায় ভবন সংকট ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে উপজেলার সকল দাপ্তরিক কার্যক্রম মেঘনায় ট্রলারডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা

লটকনের আচার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৯৬ বার

বর্ষায় খিচুড়ি কিংবা পোলাওয়ের সঙ্গে খেতে পারেন লটকনের আচার। অনেক সময় তরকারিতে এই আচার দিয়ে স্বাদ বদলে নিতে পারেন। জেনে নিন লটকনের আচার বানানোর নিয়ম।
প্রথম ধাপ: এক কেজি লটকন প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর লটকনের খোসা ছাড়িয়ে ভেতরের দানাগুলো বের করে নিন।
দ্বিতীয় ধাপ: একটি পাত্রে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিন। তেল হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দুই চিমটি মেথি দিয়ে দিন। এর মধ্যে সিকি চা চামচ সরিষা বাটা দিয়ে দিন। সরিষা বাটার সময় পানি দেবেন না, ভিনেগার বা সাদা সিরকা দিয়ে সরিষা বেটে নেবেন। এতে আচার অনেক দিন ভালো থাকবে। এ পর্যায়ে এক চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে লটকনগুলো দিয়ে দিন। এতে আধা কাপ চিনি মেশান।
সবকিছু একসঙ্গে নেড়েচেড়ে নিন। এবার সিকি চা চামচ হলুদ গুঁড়া, সিকি চা চামচ টালা জিরার গুঁড়া এবং স্বদমতো লবণ মেশান। দুই চা চামচ তেঁতুলের ক্বাথ মিশিয়ে দিন। এ পর্যাযে চিনি এবং লটকন থেকে যে পানি বের হবে সেই পানি না শুকানো পর্যন্ত জ্বাল দিন। এ সময় আঁচ বাড়িয়ে রাখবেন। পানি শুকিয়ে এলে দুই চা চামচ সাদা সিরকা বা ভিনেগার মিশিয়ে নিন। চুলার আঁচ কমিয়ে রাখুন। আচারের পানি একেবারে শুকিয়ে এলে সিকি চা চামচ মৌরি গুঁড়া মিশিয়ে নিন। এতে খুব সুন্দর ঘ্রাণ আসবে। আচার আঠালো হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। একটি কাচের বয়ামে সংরক্ষণ করুন।
মাঝে মাঝে রোদে দিলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে লটকনের আচার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories