সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :

শীতে জবুথবু পঞ্চগড়, তাপমাত্রা আরও কমার আভাস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৬৫ বার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এর আগে তিন ঘণ্টা আগে সকাল ছয়টায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করায় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ জানান, উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাস আর কনকনে শীতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে এ জেলায়। কয়েকদিন ধরে বেশ ঠান্ডা পড়েছে। শনিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ৯.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।
এক মাসেরও বেশি সময় ধরে পঞ্চগড়ে জেঁকে বসা শীত, উত্তরের হিমেল হাওয়ার দাপট আর ঘন কুয়াশা মানুষের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে। প্রতি রাতেই বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। ঘন কুয়াশার দাপট থাকে অনেক বেলা পর্যন্ত। দিনের বেলায় দেখা যায়না সূর্যের। শীতের দাপট বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
ঘনকুয়ার কারণে সড়ক-মহাসড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
জেলার হাসপাতালগুলোতে শীতে আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছে। তাদের মধ্যে শিশু ও বয়স্ক ব্যক্তি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories