সংগৃহীত ছবি
রাস্তায় বাইক রাইডে নিরাপত্তার জন্য হেলমেট ব্যবহার চোখে পড়ে। কিন্তু কেমন হবে যদি মানুষের মন বুঝতে পারে এমন একটি হেলমেট? হ্যাঁ, এমনই এক হেলমেট তৈরি করেছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি স্টার্ট-আপ প্রতিষ্ঠান কর্নেল। আমেরিকাতে আর কয়েকদিন পর থেকেই বিক্রি করা হবে এই হেলমেট। খবর হিন্দুস্তান টাইমস
জানা গেছে, এই হেলমেটটির ওজন দুই পাউন্ডের কাছাকাছি। এর মধ্যেই একগুচ্ছ সেন্সর এবং ইলেকট্রনিক তার রয়েছে। মাত্র ৫০ হাজার ডলার খরচ করলেই এই হেলমেট কেনা যাবে।
কর্নেলের প্রধান নির্বাহী ব্রায়ান বলেন, মস্তিষ্কের বয়স বৃদ্ধি, মানসিক ব্যাধি বা সমস্যা, স্ট্রোক এবং বিভিন্ন মেন্টাল ডিসঅর্ডার বা মেটাফিজিক্যাল অভিজ্ঞতার পেছনে কী যুক্তি রয়েছে, তা বোঝার চেষ্টা করা যাবে এই হেলমেটের ব্যবহার করে। এটি তৈরি করতে ৫ বছরের বেশি সময় লেগেছে।
শরীরের প্রতিটি কোষ নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর হেলমেটটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে অন্য মানুষেরা মনে মনে কী ভাবছেন সেটি জানা যাবে। তবে আগামী ১০ বছরের মধ্যে হেলমেটটি স্মার্টফোন রেঞ্জের ভেতর আনতে চায় প্রতিষ্ঠানটি।
Leave a Reply