বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

নরসিংদীর রায়পুরায় দুগ্রুপের ভয়াবহ ট্রেটা ও বন্দুক যুদ্ধ

জেলা প্রতিনিধি, নরসিংদী
  • আপলোডের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ১৭০ বার

নরসিংদীর রায়পুরার নিলীক্ষা বীরগাঁও গ্রামে আলাল মুন্সি ও সোমেদ আলী গ্রুপের মধ্যে ভয়াবহ ট্রেঁটা ও বন্দুক যুদ্ধ সংঘটিত হয়েছে।  রবিবার বেলা ১২ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এই ট্রেটা ও বন্দুকযুদ্ধে কমবেশি ৬ জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।  এ সংর্ঘষে প্রচন্ড গোলাগুলি ও ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক দুই গ্রুপের মধ্যে ট্রেঁটা ও বন্দুকযুদ্ধ অগ্নিসংযোগ হয় । এ সময় সোনাকান্দি গ্রামের সোমেদ আলী গ্রুপের মদনের ছেলে হাসান আলী (২৪) সহ আরো কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। অন্যদের নাম ঠিকানা কিছুই জানা যায়নি। এলাকার লোকজন জানিয়েছে সংঘর্ষের সাথে সাথেই পুলিশি ঝামেলা এড়ানোর জন্য গুলিবিদ্ধ ও টেটাবিদ্ধ লোকজনদেরকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। শান্তিপ্রিয় এলাকাবাসী জানিয়েছে, র্যাব -১১’র লোকেরা গত শনিবার কুখ্যাত লাঠিয়াল সরদার সোমেদ আলীকে আতশ আলীর বাজার থেকে গ্রেপ্তার করেন। শনিবার বিকেলে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরে আলম শরীফ পুলিশ আটক করেন।  কিন্তু রায়পুরা পুলিশ তাকে একটি পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান দিয়ে দেয়।  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরে আলম শরীফ আটক করাকে কেন্দ্র করে রবিবার দুপুরে দুই দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়।  আলাল মুন্সি ও সোমেদ আলী দুই গ্রুপের মধ্যে কয়েক ঘন্টা ব্যাপী সংর্ঘষ চলতে থাকে এ সর্ঘষে আনেক বাড়ীঘর ভাংচুর মালামাল লুটপাট অগ্নিসংযোগ এর ঘটনা ঘটে।  এ সময় দুই পক্ষের গুলি বিনিময় ও ককটেল বিস্ফোরণ শুরু হলে এলাকায় ব্যাপক আতঙ্ক দেখা দেয়। দীর্ঘক্ষন পর পুলিশ ঘটনাস্থলে যেতে দেখা গেছে। এখনো ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories