শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৩১ বার

মালয়েশিয়ার নেনাস টাউন ইমিগ্রেশন ডিপো থেকে আগস্টের তৃতীয় সপ্তাহে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ২৫৫ জন আটক অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
ফেরত পাঠানোদের মধ্যে ১৭৮ জন ইন্দোনেশিয়ার, ২৮ জন বাংলাদেশের, ২০ জন মিয়ানমারের, ৬ জন কম্বোডিয়ার, ৬ জন নেপালের, ৬ জন পাকিস্তানের, ৪ জন ভারতের, ৩ জন থাইল্যান্ডের এবং ২ জন ভিয়েতনামের নাগরিক রয়েছেন। এ ছাড়া শ্রীলঙ্কা ও ফিলিপাইনের একজন করে নাগরিককে নিজ দেশে পাঠানো হয়েছে।
ইমিগ্রেশন ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, এসব আটক ব্যক্তিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল-১ ও টার্মিনাল-২ এবং পাসির গুদাংয়ের মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিদের দেশে ফেরত পাঠানোর বিমানভাড়াসহ অন্যান্য খরচ তাদের ব্যক্তিগত সঞ্চয় ও পরিবারের সহায়তায় বহন করা হয়েছে। কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাস বিমানভাড়ার ব্যয় বহন করেছে।
কর্তৃপক্ষ আরও জানায়, দণ্ডবিধি ১৯৫৭ (অ্যাক্ট ৫৭৪), বিপজ্জনক মাদক আইন ১৯৫২ (অ্যাক্ট ২৩৪), অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫), অভিবাসন বিধিমালা ১৯৬৩সহ বিভিন্ন আইনে করা মামলায় কারাদণ্ড ভোগ শেষ করার পর তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।
ফেরত পাঠানো প্রত্যেক ব্যক্তির নাম ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে কালো তালিকাভুক্ত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো উদ্দেশ্যেই তাদের মালয়েশিয়ায় পুনরায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories